Tuesday , 14 June 2022 | [bangla_date]

হাবিপ্রবিতে কৃষকদের জন্য “আধুনিক পদ্ধতিতে সবজি চাষ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি \ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষকদের জন্য “আধুনিক পদ্ধতিতে সবজি চাষ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে আজ সকাল ১০ টায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার ও কৃষি অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. রওশন আরা, সভাপতিত্ব করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশিদ, সঞ্চালনা করেন আইআরটি’র সহকারী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা।
এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, ধান, গম ও ভুট্টার পাশাপাশি উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়। একই জমিতে বছরে বেশ কয়েকবার সবজি উৎপাদন করা যায়, যা লাভজনিক। তবে এই সবজি হতে হবে বিষমুক্ত ও নিরাপদ। এক্ষেত্রে আজকের কর্মশালা গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে। তিনি বলেন, এই প্রশিক্ষণ কর্মশালা এখানেই শেষ নয়, এরপর আপনাদের যেকোন সমস্যায় হাবিপ্রবিকে সবসময় পাশে পাবেন এবং ভবিষ্যতে আরও দীর্ঘ সময় (৩/৪ দিন ব্যাপী) নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের কথা জানান। এ ধরণের গুরুত্বপ‚র্ণ কর্মশালা আয়োজনের জন্য তিনি আইআরটি কে এবং কর্মশালায় অংশগ্রহণের জন্য উপস্থিত কৃষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আজকের উক্ত কর্মশালায় ৪০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দুই দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ঠাকুরগাঁওয়ে ৪০ দিনের আওতায় প্রকল্পের কাজ শেষ হলেও দেওয়া হয়নি সম্পূর্ণ টাকা

দিনাজপুরে লাইসেন্সবিহীন বেকারী বন্ধ করণ বিষযক আলোচনা সভা

বীরগঞ্জে বিদ্যালয়ের মাঠে পাথর-বালির স্তুপ রাখায় কোমলমতি শিক্ষার্থীরা খেলা-ধুলা থেকে বঞ্চিত

বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর অনন্য উপহার বিতরণ

পঞ্চগড় প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক হায়দার

ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ

পীরগঞ্জে কৃষি পণ্যের দাম কমানোর দাবীতে সভা

আটোয়ারীতে তথ্য মেলা অনুষ্ঠিত