Sunday , 12 June 2022 | [bangla_date]

হাবিপ্রবিতে খামারিদের জন্য উন্নত জাতের গাভী পালন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

হাবিপ্রবি সংবাদদাতা \ খামারিদের জন্য “উন্নত জাতের গাভী পালন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৪০ জন খামারিকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের আইআরটি’র পরিচালক প্রফেসর ড.এস. এম. হারুন-উর-রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার ও ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. তাহেরা ইয়াসমিন প্রমুখ। সঞ্চালনায় আইআরটি’র সহকারী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা।
কর্মশালায় হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, এ অঞ্চলের মানুষের প্রতি বিশ্ববিদ্যালয়ের কিছু সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরণের আয়োজন।
খামারিদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক দক্ষ বিশেষজ্ঞ আছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা উনাদের কাছে থেকে অনেক কিছু জানতে পারবেন। পাশাপাশি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আপনাদের কাছে থেকেও আমরা বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবো। কর্মশালায় অংশগ্রহণে খামারিদের ধন্যবাদ দেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর উপহার হরিপুরে ১০১ গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

ঠাকুরগাঁওয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

আমরা শেখ হাসিনার কর্মী মানুষের পাশে আছি, থাকবো-এমপি গোপাল

ভারতে এইচএমপি ভাইরাস শনাক্ত, হিলি স্থলবন্দরে নেই সতর্কতা

বিরলে এমকেপি সংস্থার মাসিক সভা

বোদায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে বিএনপি’র প্রস্তুস্তি সভা অনুষ্ঠিত

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে পীরগঞ্জে দোয়া মাহফিল

দিনাজপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত