Monday , 27 June 2022 | [bangla_date]

হাবিপ্রবিতে “শিক্ষণ পদ্ধতি বিষয়ক” প্রশিক্ষণ কর্মশালা

হাবিপ্রবিতে “শিক্ষণ পদ্ধতি বিষয়ক”  প্রশিক্ষণ কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে কৃষি অনুষদের শিক্ষকদের জন্য দুদিনব্যাপী “শিক্ষণ পদ্ধতি বিষয়ক” প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সকাল ১০ টায় আইআরটি’র কনফারেন্স রুমে উক্ত কর্মশালার উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সভাপতিত্ব করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশিদ, সঞ্চালনা করেন সহযোগী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ মাহমুদুল হাসান সিকদার।
এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই শিক্ষার গুণগত মান নিশ্চিতের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন যে রিপোর্ট দিয়েছিল, সেটি বহু বছরেও বাস্তবায়নের মুখ দেখেনি। বলা হয়ে থাকে এই রিপোর্ট বিশ্বে অন্যতম সেরা একটি রিপোর্ট। ২০০৯ সালে সরকার গঠনের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের সেই রিপোর্ট বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। শিক্ষার গুণগত মান নিশ্চিতের জন্য সরকার ইতোমধ্যেই বেশ কিছু বড় বড় উদ্যোগ নিয়েছে। আগামী বছর থেকে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের নৈতিক ম‚ল্যবোধ, সৃষ্টিশীলতা ও চিন্তাশক্তি বৃদ্ধির উপর গুরুত্ব প্রদান করা হচ্ছে। এক কথায় এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন সাধিত হবে। এই পরিবর্তনের সাথে আমাদেরও মানিয়ে নিয়ে চলতে হবে। আজকের এই কর্মশালা এক্ষেত্রে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করতে। এ ধরণের সময়োপযোগী কর্মশালা আয়োজনের জন্য আমি আইআরটি কে ধন্যবাদ জানাই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত

দিনাজপুর সরকারি মহিলা কলেজ ইউনিট দাবী আদায়ের লক্ষ্যে একদিনের কর্মসূচী পালিত

চীনের সাথে মিত্রতার মূল্য পাকিস্তান শিখেছে

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার স্বর্ণ মূর্তির লোভে পরিবারের সর্বনাশ জিনের দেওয়া পিতলের মূর্তি

রানীশংকৈল জাতীয় পাটির দ্বি-বার্ষিক ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

বীরগঞ্জে জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রদিবাদ করায় সাবেক মেম্বারকে বেধড়ক মারপিট

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ধান ও চাল মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা

বোচাগঞ্জে ঢিলেঢালা লকডাউন ঃ স্বাস্থ্যবিধি উপেক্ষিত

ঠাকুরগাঁওয়ে আন্ত ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

বীরগঞ্জে সবজির ও পেঁয়াজের দাম কমায় জনমনে স্বস্তি