Sunday , 19 June 2022 | [bangla_date]

বিরামপুরে বয়লার লিকেজে বিস্ফোরণে দগ্ধ-৩ শ্রমিক

দিনাজপুরের বিরামপুরে পরিত্যক্ত ও পুরাতন টায়ার পুড়িয়ে বিটুমিন জাতীয় তেল তৈরীর কারখানায় বয়লার ট্যাংকের লিকেজের ফলে বিস্ফোরনে ৩জন শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
গতকাল রবিবার সকালে দিনাজপুরের বিরামপুর-ফুলবাড়ি মহাসড়কের পাশে বিরামপুরের পলিপ্রয়োগপুর ইউপির দূর্গাপুর শালবাগান এলাকায় নিয়াজ প্লাস্টিক এন্ড রাবার রিসাইক্লিং ওয়েল প্লান্ট(গ্রীন অয়েল) নামের একটি কারখানায় এই ঘটনা ঘটেছে।
আহত শ্রমিকরা হলেন, মোঃ রনি (১৮) সিলেট জেলার হিমরুলের ছেলে এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার আব্দুল কাদের (২৬) ও মাজেদুর (২৬)।
স্থানীয়রা জানায়, বিরামপুর-ফুলবাড়ি মহাসড়কের পাশে দূর্গাপুর শালবাগান এলাকায় নিয়াজ প্লাস্টিক এন্ড রাবার রিসাইক্লিং ওয়েল প্লান্ট(গ্রীন অয়েল) নামের কারখানায় গত ৬ মাস ধরে পুরাতন টায়ার পুড়িয়ে বিটুমিন জাতীয় তেল তৈরি করা হতো। বিদ্যুতচালিত এই কারখানার বয়লারে লিকেজে বিস্ফোরিত হলে তিন শ্রমিক দগ্ধ হয়ে আহত হয়। আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা গুরুত্বর দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এঘটনার পর বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, থানার পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, উপজেলা প্রশাসনের অগোচরে কারখানাটি চলছিল। সেখানে গেলে তারা কেউ এ কারখানার স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেননি। তারা এখানে পরিত্যক্ত ও পুরাতন টায়ার পুড়িয়ে বিটুমিন জাতীয় তেল তৈরী করছিল। রবিবার দূর্ঘটনার পর থেকে বিদ্যুৎচালিত ওই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার আলো ছড়াচ্ছে শতবর্ষি গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

আছিয়া ধর্ষন ও নারী এবং শিশু কন্যাদের প্রতি সহিংসতার বিরুদ্ধে আটোয়ারীতে প্রতিবাদ কর্মসূচী

ঘোড়াঘাটের বলগাড়ী হাট-বাজারে যেখানে সেখানে ময়লা আবর্জনা

শোক সংবাদ!! বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন মন্ডল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন

নবনির্বাচিত পৌর মেয়রের সৌজন্যে প্রীতিম্যাচ ফুটবল খেলা অনূষ্ঠিত

শীতে জবুথবু বীরগঞ্জ

বীরগঞ্জে ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাংচুরের ঘটনায় পিতা-পুত্র আটক

বীরগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক !