Saturday , 16 July 2022 | [bangla_date]

আত্রাই নদীতে নিখোঁজের ১৭ঘণ্টা পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র মাহবুবুর রহমান মালেকের লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার ভোর ৫টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে লাশটি উদ্ধার করে স্থানীয় লোকজন।
নিহত যুবক মাহবুবুর রহমান মালেক (২৭) বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর গ্রামের রফিকুল ইসলামের একমাত্র ছেলে এবং সে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র।
পারিবারিক ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে শতগ্রাম ইউপির কাশিমনগর গ্রামের পাশে বাড়ির পার্শ্বে প্রবাহিত আত্রাই নদীর পানিতে দুইজনের সঙ্গে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে মালেক পানিতে সে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে খোঁজাখুঁজি করেন। পরে খানসামা ফাযার সার্ভিস ও রংপুর এর ডুবুরী বাহিনী এসে উদ্ধার কাজ শুরু করেন। রাত ৮ টা পর্যন্ত ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি। এরপর খোঁজাখুঁজি বন্ধ থাকার পর গতকাল শনিবার ভোরে আবার শুরু করে স্থানীয় লোকজন। ভোর ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মালেক সাঁতার জানত না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

চাকুরী জীবন থেকে অবসরে গেলেন সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী

কাহারোল হাটে জায়গার অভাবে সেতুর নিচে মহিষের হাট

হাকিমপুরে সব ধরনের চালের দাম কমেছে

বীরগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় পালিত ৫৪ তম জাতীয় সমবায় দিবস

বীরগঞ্জে কিশোর হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থী মো: মনজুরুল ইসলাম বলেছেন বিএনপিকে ভোট দিলে এলাকার উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচিত হবে

রাণীশংকৈলে ইএসডিও’র প্রসপারিটি প্রকল্পের অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে হরিপুরে আগাম আমন ধান ঘরে তুলতে আনন্দে মুখ ভরা কৃষকদের