Friday , 8 July 2022 | [bangla_date]

খালেদা জিয়া ও তারেক জিয়া দন্ডিত আসামী তারা নির্বাচনে অংশ নিতে পারবে না–রেলপথ মন্ত্রী

বোদা(পঞ্চগড়)প্রতিনিধি \রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, অবহেলিত জনগোষ্ঠিকে সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় এনে তাদের আর্থিক ও জীবন মান উন্নয়নে সহায়তা করে যাচ্ছে সরকার। তিনি বলেন,গরীব-দুখি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন,সে স্বপ্ন বাস্তবায়নে প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।তিনি বৃহস্পতিবার (৭ জুলাই) পঞ্চগড় জেলার বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার অসচ্ছল ব্যক্তিদের মাঝে তার স্বেচ্ছাধীন মঞ্জুরী তহবীল হতে আর্থিক অনুদানের অর্থ প্রদান,বাই সাইকেল ও খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতিতে কোন লক্ষ নেই। তারা শুধু অন্ধের মত সরকারের সমালোচনা করে।তারা নির্বাচনে আসতে চায় না কারণ তাদের নেত্রী খালেদা জিয়া ও তারেক জিয়া দন্ডিত আসামী। তারা নির্বাচনে অংশ নিতে পারবেনা। তাই তারা নির্বাচন নিয়ে আবল-তাবল বকছে। তিনি বলেন,শেখ হাসিনা দেশের মানুষকে ভাল বাসেন,দেশের মানুষও তাকে ভাল বাসে। এই ভালবাসা ও আস্থা নিয়ে তিনি দেশ পরিচালনা করছেন। উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলীর সভাপতিত্বে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি,পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা বক্তব্য রাখেন। উপজেলার ১০৩ জন অস্বচ্ছল ব্যক্তির মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মন্ত্রীর স্বেচ্ছাধীন মঞ্জুরী তহবীল হতে আর্থিক অনুদানের অর্থ প্রদান করা হয়। এছাড়ার উপজেলার একশত জন গরীব মেধাবী ছাত্রীর মাঝে বাই সাইকেল,খেলার সামগ্রী ও বাদ যন্ত্র বিতরণ করা হয়। এর আগে মন্ত্রী জেলার দেবীগঞ্জ উপজেলার ৯৫ জন অস্বচ্ছল ব্যক্তির মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মন্ত্রীর স্বেচ্ছাধীন মঞ্জুরী তহবীল হতে আর্থিক অনুদানের অর্থ প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ব্যস্ত সময় পার করছে কৃষকরা বীরগঞ্জে বোরো ধান কাটার ধুম

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির দিনাজপুর জেলা শাখার প্রতিনিধি সম্মেলন

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলের স্বদিচ্ছা  ও আইনের সঠিক প্রয়োগ চাই

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলের স্বদিচ্ছা ও আইনের সঠিক প্রয়োগ চাই

বঙ্গবন্ধু স্বাধীনতা ও শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল-এমপি গোপাল

বীরগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

বীরগঞ্জে জমজমাট প্রচারে নেমেছে প্রার্থীরা

বীরগঞ্জে ১৪০ কোটি টাকা ব্যায়ে পূণর্ভবা নদীর খনন প্রকল্পের উম্মোচনে নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

ঠাকুরগাঁওয়ে ৮ম জেলা স্কাউট সমাবেশ উদ্বোধন !

বিরামপুরে হিমু’র পরিবার পেলেন মানবিক অনুদান

পীরগঞ্জে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন