Sunday , 3 July 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে এনটিভির জন্মদিন পালন

মোঃ মজিবর রহমান শেখ,,
বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভির ২০ বছর পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩ জুলাই রোববার প্রেসক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনটিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু ও এনটিভির দর্শক ফোরামের আয়োজনে শুরুতেই কেক কেটে জন্মদিন পালন করেন অতিথিরা। পরে আলোচনা সভায় ঠাকুরগাঁও প্রেসেক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ঠাকুরগাঁও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসম গোলাম ফারুক রুবেল, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন অর রশিদ, সাংবাদিক গোলাম সারোয়ার সম্রাট, এনটিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, এনটিভি দর্শক ফোরামের সভাপতি সেরাজুস সালেকীন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার সুজন খাঁন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় নৌকা প্রতীকে নির্বাচনী গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত

বোদায় সর্বজনীন পেনশন বিষয়ে মতবিনিময় সভা

যুক্তরাজ্যের কাছে টিকা চেয়েছে বাংলাদেশ

সভাপতি-জাকির, সা:সম্পাদক শাহজাহান ঠাকুরগাঁও পৌরসভা কর্মচারী সংসদ নির্বাচন

সভাপতি-জাকির, সা:সম্পাদক শাহজাহান ঠাকুরগাঁও পৌরসভা কর্মচারী সংসদ নির্বাচন

দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন উদ্যোগে কর্মহীন-অসুস্থ ও দুঃস্থ শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

দিনাজপুর সদর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা বঙ্গবন্ধু শেখ হাসিনা যা বলেন তা বাস্তবায়ন করেন–হুইপ ইকবালুর রহিম

হরিপুরে করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বুথের উদ্বোধন

বীরগঞ্জে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেল ২০ অসচ্ছল নারী

চীনের অর্থায়নে এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে মানববন্ধন

আটোয়ারীতে ডোবার পানিতে  পড়ে দুই শিশুর মৃত

আটোয়ারীতে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত