Thursday , 14 July 2022 | [bangla_date]

তেঁতুলিয়া রাস্তায় চাঁদাবাজিতে পুলিশের মামলায় মামা-ভাগ্নে জেলহাজতে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
তেঁতুলিয়ায় ইজিবাইকগুলোতে চাঁদাবাজি করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত হলেন উপজেলার ভজনপুর ইউনিয়নের মামা শাহ আলম (৩৭) ও ভাগ্নে সাব্বির হোসেন (১৭)। চাঁদাবাজির সময় পুলিশের উপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে জানা যায়। এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় দুটি মামলা হলে বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, শাহ আলম পেশায় বিদ্যুৎ শ্রমিক। সে তার ভাগ্নে সাব্বিরকে নিয়ে গত মঙ্গলবার রাতে ভজনপুর বাজারে ঈদকে কেন্দ্র করে ইজিবাইকগুলোতে চাঁদাবাজি করছিল। খবর পেয়ে মডেল থানা পুলিশ তাদের আটক করলে তাদের পরিবারের লোকজন পুলিশের গাড়ি আটক করে আসামীদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। এ সময় দুই পুলিশ সদস্যও আহত হন। পরে পুলিশ লাঠি চার্জ করলে তারা সরে যায়। রাতেই চাঁদাবাজি ও পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা করে পুলিশ।

এ বিষয়ে মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহেরুল ইসলাম বলেন, ইজিবাইকে চাঁদাবাজির অভিযোগে ওই দুই যুবককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগিনা। ঘটনার দিন তাদের পরিবারের লোকজন পুলিশের উপর হামলা ও গাড়ির গøাস ভাংচুরের দায়ে দুটি মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীর ৮৮০ শ্রমিক সরকারী সহযোগিতায় বোরো ধান কাটতে গেলেন হাওর অঞ্চলে

পীরগঞ্জে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

দিনাজপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

পীরগঞ্জে দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বাষিকী পালিত

বীরগঞ্জে আমাদের ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

তেঁতুলিয়ায় ৪৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আটোয়ারীতে মামলা চলমান থাকায় জমির উৎপাদিত ভুট্টা প্রকাশ্য নিলামে বিক্রি

বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুদ্দুস সভাপতি ও ক্ষিতিশ চন্দ্র সাধারণ সম্পাদক নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে জামায়াত-বিএনপি’র ৮৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বোচাগঞ্জের পুলহাট বারোয়ারী দুর্গাপূজা মন্ডপেকুমারীপূজা