Friday , 8 July 2022 | [bangla_date]

দিনাজপুরের ফ্রিজিয়ান জাতের ৩৮মণ ওজনের মহারাজা এখন চট্টগ্রমে। দাম নির্ধারণ করা হয়েছে ২২ লাখ টাকা।

চিরিরবন্দর উপজেলার আকর্ষণীয় ও বড় গরু এটি বললেন বললেন সংশ্লিষ্ট খামারিরা। প্রায় ৫বছর ধরে মহারাজাকে লালন-পালন করছেন চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী বাজারের খামারী আপেল মাহমুদ।
মহারাজার খাবারের তালিকায় রয়েছে, নেপিয়ার সবুজ ঘাস, ভেজানো ছোলা, গমের ভুষি, খৈল-মিষ্টি কুমড়াসহ নানা ধরনের পুষ্টিকর খাদ্য। এ গরুকে প্রতিনিয়ত ৩-৪ বার গোসল করাতে হয়। ব্যবহার করা হয় দামি সাবান ও শ্যাম্পু। মশা যাতে কামড় না দেয় সেজন্য স্প্রে করা হয় মশানাশক ওষুধ।
মহারাজার পরিচর্যাকারী নিতাই বলেন, তিনবছর ধরে আমি এই গরুর সেবা যতœ করে আসছি। দিনে ৫বার খাওয়াতে হয় গরুটিকে।
গরুর মালিক আপেল মাহমুদ জানান, গরুর বয়স পাঁচ বছরের বেশী। নাম রাখছি মহারাজা। গতবারের কুরবানী ঈদে গরুটিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অনলাইনে গরু বিক্রি হওয়ার কারণে এই গরুটির তেমন দাম ওঠেনি। তারপর গরুটিকে আবার বাড়িতে ফেরত আনি। প্রতিদিন এই গরুটির পিছনে ব্যয় আনুমানিক দেড় হাজার টাকার উপর। প্রায় ৩৮মণ ওজনের এই মহারাজার মুল্য ২২ লাখ টাকা। গত বছর গরুটিকে ঢাকা থেকে ফেরত আনার পর অন্তত চার লাখ টাকার বেশী খাবার খাওয়ানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে কাঙ্খিত বৃষ্টি পেয়ে মাঠে নেমেছে কৃষক

বীরগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে

খোঁজ নিতে ঈদ উপহার নিয়ে বীরাঙ্গনা টেপরি বেওয়ার বাড়িতে ঠাকুরগাঁওয়ের ডিসি

উপজেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোর্ল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন (বালক) গবিন্দপুর ও নুনাইচ কাকিলা দিঘী (বালিকা) চ্যাম্পিয়ন

চিরিরবন্দরে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বীরগঞ্জে ২ ঘণ্টা কর্মবিরতি

কালিয়াগঞ্জ হাট বারোয়ারি দূর্গা পূজা মন্ডপে জাতীয়তাবাদী যুবদলের সূধী সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে শাকিল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল

দিনাজপুরে দু’শ শিল্পী দর্শক মাতালেন গণজাগরণের সাংস্কৃতিক উৎসব

রাণীশংকৈলে সংলাপ সভা