Friday , 15 July 2022 | [bangla_date]

দিনাজপুরে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপন

পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর জেলায় বৃক্ষরোপন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড এর বাস্তবায়নে সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের পানি উন্নয়ন বোর্ডের সুইচগেট চত্বরের রানীপুর অংশে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব (পরিকল্পনা-২ অধিশাখা) এএইচএম আনোয়ার পাশা।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ সিদ্দিকুজ্জামান নয়নসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
রোপনকৃত গাছের মধ্যে রয়েছে কাঠ বাদাম, বকুল, বয়রা, হরতকি, ছাতিম, তেঁতুল, বটগাছ, কৃষ্ণচুড়াসহ বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধী।
উল্লেখ্য, বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় দিনাজপুর জেলায় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এলাকায় বিভিন্ন প্রজাতির ১৫ হাজার গাছের চারা রোপন করা হবে। এছাড়াও প্রধান অতিথি পানি উন্নয়ন বোর্ড অফিস চত্বরের বাগান পরিদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষন শুরু

প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা ও এইচআইভি শনাক্তকরন এবং সেবা কার্যক্রম সম্পর্কিত কর্মশালা

বীরগঞ্জে ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

পঞ্চগড়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ডায়াবেটিক সমিতির বার্ষিক সভা — নতুন কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে মহেন্দ্র গাড়ীর চাপায় পল্লীবিদ্যুৎ কর্মচারীর মৃত্যু !

পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন অভিযান শুরু

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে এদেশের সকল ধর্মের মানুষের শান্তির আবাসভূমি -এমপি মনোরঞ্জন শীল গোপালগঞ্জে

দিনাজপুরে কৌশল নির্ধারণ বিষয়ক সেমিনার

দিনাজপুরে কৌশল নির্ধারণ বিষয়ক সেমিনার