Wednesday , 6 July 2022 | [bangla_date]

দিনাজপুরে বীরমুক্তিযোদ্ধার বাড়ি দখলের সহযোগিতায় স্বাধীনতা বিরোধীরা

দিনাজপুরে বীরমুক্তিযোদ্ধার বাড়ি দখলের সহযোগিতা করছে স্বাধীনতা বিরোধীরা। বাড়ি দখল ও ১০ লাখ টাকা চাঁদার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শহরের ষষ্ঠীতলা নিবাসী বীরমুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা চৌধুরী রতন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি জানান, দিনাজপুর শহরের ষষ্ঠীতলা এলাকায় মায়ের নামের নিজস্ব জায়গায় নিজ অর্থায়নে বহুতল ভবন নির্মাণ করি। এই বাড়ি নির্মাণের পর থেকেই দ্বিতীয় তলার ফ্ল্যাটে পরিবারসহ বসবাস করে আসছিলাম। কিন্তু মায়ের মৃত্যুর পর ছোট ভাই জুলফিকার গোলাম মাসুম চৌধুরী পলু, জুলফিকার গোলাম মাহাবুব চৌধুরী ও তার পরিবারের সদস্যদের অত্যাচার, নির্যাতন ও নিপীরণে বর্তমানে ঢাকায় বসবাস শুরু করি। দুই ভাইকে সহযোগিতা করে আসছে স্বাধীনতা বিরোধী মো. সামসুল হক, মো. আফসার আলীসহ বেশ কয়েকজন।
তিনি অভিযোগে আরও উল্লেখ করেছেন, নিজে অবস্থান করতে না পারায় দ্বিতীয় তলার ফ্ল্যাটটিতে চলতি বছরের এপ্রিল মাসের ২১ তারিখে সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ কে ভাড়া দেয়া হয়। কিন্তু ভাড়াটিয়া হিসেবে ফ্ল্যাটে উঠতে গেলে বীরমুক্তিযোদ্ধাদের বাঁধা দেন নিজ দুই ভাইসহ তাদের সহযোগি স্বাধীনতা বিরোধীরা। এসময় তারা ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন বীরমুক্তিযোদ্ধা। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের আশ্রয়স্থল করে তুলেছেন এই বাড়ি। সোমবার (৪ জুলাই) ভাড়াটিয়াদের ফ্ল্যাট বুঝিয়ে দিতে গেলে তার কেয়ার টেকারকে দুই ভাই ও সন্ত্রাসীরা দেশীয় তৈরী ধারালো হাসুয়া, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠি-সোটা দিয়ে বীরমুক্তিযোদ্ধা ও ভাড়াটিয়াদের উপর আক্রমণ শুরু করে। এসময় তারা হত্যা করে লাশ গুম করে ফেলারও হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
বীরমুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতার পর ব্যবসা-বাণিজ্য করে ছোট ভাইদেরকে মানুষ করেছি। মায়ের নিজস্ব সম্পত্তিতে বহুতল ভবন নির্মাণ করেছি। কিন্তু বাড়ি নির্মাণ করেও দিনাজপুরে এসে থাকতে হচ্ছে আবাসিক হোটেলে। দুই ভাইয়ের হুংকারে আমার পরিবার নিয়ে দিনাজপুরে আসতে পারি না। তাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে ও দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমার অধিকার ফিরে পেতে কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
সংবাদ সম্মেলনে এসময় বীরমুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা চৌধুরী রতন এর সাথে উপস্থিত ছিলেন মো. শহীদুল ইসলাম শহীদুল্লাহ।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

অমর একুশে মেলায় আসছে তরুণ কবি শ্রীমন রায়ের ‘চায়ের কাপে হালকা চুমুক’

যুব সমাজকে মাঠ মুখি করতে সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে সরকার এমপি গোপাল

দিনাজপুর পৌরসভার রাস্তাঘাট পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় বিশদিনাজপুর পৌরসভার রাস্তাঘাট পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় বিশ্ব ব্যাংক প্রতিনিধির ব্যাংক প্রতিনিধির

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

পায়ে হেঁটে বিশ্বভ্রমণ শেষে দিনাজপুরে নেপালি যুবক

বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও জনগণের কল্যাণে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে …..ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন

সুয়ারেজের বিদায়ে মেসির আবেগঘন বার্তা

বীরগঞ্জে শিমুলের সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নতুন সাজে

বীরগঞ্জের পাথরঘাটা নদীতে থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ