Friday , 15 July 2022 | [bangla_date]

পীরগঞ্জে এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পীরগঞ্জ প্রতিনিধি
জাতীয় পার্টির(জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বৃহস্পতিবার বিকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সাবেক এমপি হাফিজউদ্দীনের মিল চাতালে এ সভায় আয়োজন করা হয়। উপজেলা জাপার সহ সভাপতি দবিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, সভার প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক এমপি হাফিজউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, পৌর জাপার আহবায়ক অধ্যাপক তৈয়ব আলী, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, পৌর ওয়ার্ড কান্সিলর কামরুজ্জামান, ভোমরাদহ ইউনিয়ন জাপার সভাপতি আবু হোসেন মিস্টার, পীরগঞ্জ ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সেনগাও ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা জাতীয় যুবসংহতির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম প্রমূখ। শেষে মরহুম এরশাদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ নবাগত ইউএনও‍‍`র মতবিনিময় অনুষ্ঠিত

বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

কুখ্যাত মোটরসাইকেল চোর কাউন্সিলর রাজ্জাকের ৩দিনের রিমান্ড মঞ্জুর

খানসামায় রাতের আঁধারে সরকারি গাছ কর্তন

বিভিন্ন দাবিতে দিনাজপুরের হিলি রেলস্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ

ঠাকুরগাঁও সুগার মিল ৪২ দিনের লক্ষ মাত্র নিয়ে আখ মাড়াই কার্যক্রম শুরু ।

পার্বতীপুর পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সদর ইউএনও ফয়সাল রায়হান

প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা সেবা নিশ্চিত করা আমার দায়িত ————–স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন