Thursday , 21 July 2022 | [bangla_date]

প্রতারকের খপ্পর পালিয়ে বাচঁলো তরুনী, পরিবারের কাছে পাঠিয়ে দিল উপজেলা ভাইস চেয়ারম্যান

অসহায় ও দরিদ্র পরিবারের জন্ম নেয়া ভোলার চরফ্যাশন উপজেলার এক তরুনী গিয়েছিল ঢাকায় চাকুরী করতে। চাকুরীসুত্রে পরিচয় হয়ে অজ্ঞাত এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বিবাহের প্রলোভন দেখিয়ে তরুনীকে নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে পাড়ি জমায় ঐ যুবক। পরে ঐ তরুনী প্রতারনার ফাঁদ বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে আশ্রয় নেয় চিরিরবন্দর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুর কাছে।
পরে চিরিরবন্দর মহিলা ভাইস চেয়ারম্যান ভোলার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ভোলা সদরের ইউএনওর সাথে যোগাযোগ করলে, ভোলার ইউএনও সেই তরুনীকে তার গন্তব্যে পৌঁছে দিতে সেই স্বেচ্ছাসেবী সংগঠন এন্ডিং হাঙ্গার বাংলাদেশএর দুইজন প্রতিনিধিকে দিনাজপুরের চিরিরবন্দরে পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ভোলার সদর থেকে আগত প্রতিনিধিবৃন্দের হাতে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসানের মাধ্যমে সেই তরুনীকে তুলে দেন চিরিরবন্দর মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু ।
এ বিষয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান বলেন, তরুনীকে তার পরিবারের কাছে পাঠানোর ব্যাবস্থা করে মহিলা ভাইস চেয়ারম্যান একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এদিকে ভোলা সদরের নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে সেই তরুনীকে পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি তার একটি কর্মসংস্থানের অনুরোধ জানান চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান ।
চিরিরবন্দর মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু বলেন, প্রতারকের কাছ থেকে পালিয়ে আসা তরুনীকে নিজ জিম্মায় রেখে পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তরের ব্যাবস্থা করি। তরুনী চিরিরবন্দরের মমিনুল নামে একজনের সাথে এসেছিল এবং বাড়ীতে তার স্ত্রী আছে দেখে সে পালিয়ে আসে। তার পরিবার চাইলে বিভিন্ন আইনী সহায়তা প্রদানেরও আশ^াস প্রদান করি। এছাড়া সকল অভিভাবকদের নিকট তাদের সন্তানদের প্রতি বিশেষ নজর দেয়ারও আহবান জানান তিনি ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে আব্দুল মজিদ আপেল বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত

বীরগঞ্জের জগদলে ফুটবল খেলা অনুষ্ঠিত

রাণীশংকৈল,পীরগঞ্জের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সহ উপবৃত্তি বিতরণ

হরিপুরে গোয়াল ঘরে আগুন, গরু-ছাগল পুড়ে ছাই

ঠাকুরগাওয়ে বুড়া শিব মন্দিরে চড়ক পূঁজা অনুষ্ঠিত

মহিলা কলেজের শ্রেণিকক্ষে বিয়ের মঞ্চ, ক্যাম্পাসে খাওয়াদাওয়া

রাণীশংকৈলে মহিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

২০২০ শুধু বিএনপি’র জন্য নয় গোটা পৃথিবীর মানুষের জন্য খারাপ বছর -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও বরদেশ্বরী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পেটালো দূর্বৃত্তরা

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ ৮২ ঘন্টা পরে ফেরত