Saturday , 16 July 2022 | [bangla_date]

প্রাইভেট স্টেট কলেজে প্রফেসর মোঃ ছাইয়েদুল হক এর অধ্যক্ষ হিসেবে যোগদান

প্রাইভেট স্টেট কলেজে প্রফেসর মোঃ ছাইয়েদুল  হক এর অধ্যক্ষ হিসেবে যোগদান

শনিবার সকালে দিনাজপুরে স্বনামধন্য শিক্ষা-প্রতিষ্ঠান প্রাইভেট স্টেট কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ছাইয়েদুল হক। নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য প্রণয় রোজারিও, মাহাবুবুর রহমান চৌধুরী, ফাহমিদা খাতুন এবং শিক্ষকদের মধ্য থেকে উপাধ্যক্ষ মোঃ লোকমান হোসেন অন্যান্য শিক্ষকদের মধ্যে সুমাইয়া তাবাসসুম, সাবিনা ইয়াসমিন, লায়লা আফরিন নাহার নৌরিন প্রমূখ।
প্রাইভেট স্টেট কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোঃ ছাইয়েদুল হক ২৪ বছর শিক্ষকতা অভিজ্ঞতায় তিনি দিনাজপুর সরকারি কলেজে ১৯৯২ হতে ২০১৬ সাল পর্যন্ত, পঞ্চগড় জেলার মকবুলার রহমান সরকারি কলেজে ২০১৬ হতে ২০১৭ সাল পর্যন্ত এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজে ২০১৭ হতে ২০২২ সালের মে মাস পর্যন্ত উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অত্র প্রতিষ্ঠানে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান কালে তিনি বলেন অত্র প্রতিষ্ঠানটি দিনাজপুরের কয়েকজন উদ্যোক্তাদের প্রচেষ্টায় তৈরি হয়েছে। এই প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষাদান এর মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা এবং প্রতিষ্ঠানটি দিনাজপুরের একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে তৈরির লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানে যোগদান করেছি। আমার ইচ্ছা অত্র প্রতিষ্ঠানটি দিনাজপুরের একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে সকলকে তাক লাগিয়ে দিবে। এই ইচ্ছাকে পূরণ করতে বিশেষ করে প্রয়োজন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সার্বিক সহযোগিতা এবং অন্যান্য সকল সুধী সমাজের সুপরামর্শ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুণামেন্টের উদ্বোধন

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

কাহারোলে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধনকালে এমপি গোপাল

ব্র্যাকের হতদরিদ্রদের জীবনমান উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

বিরলে আদিবাংলার গ্রামীণ সংস্কৃতির তুমুড়ীবান ও পাতা খেলা

বিরল ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্চ এর করুনদশা

রংপুরে ৩শ পিস ইয়াবা সহ ব্যবসায়ী আটক

হিলি বন্দরে বেড়েছে আমদানি-রপ্তানি, ফিরেছে কর্মচাঞ্চল্যতা

পীরগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

দিনাজপুর সদরের চেহেলগাজি ইউপি র্নিবাচনে অবাধ সুষ্ঠ, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দাবীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন