Friday , 15 July 2022 | [bangla_date]

বিরলে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১

বিরল প্রতিনিধি \ধুকুরঝাড়ী-কাহারোল সড়কের বিরলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফলিস চন্দ্র রায় (৪০) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ৮টার দিকে ধুকুরঝাড়ী-কাহারোল সড়কের দিনাজপুরের বিরল উপজেলার ধামইড় ইউনিয়নের গিরিধরপুর এলাকায় আমগাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফলিস চন্দ্র রায় (৪০) বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বোর্ডহাট (মাধবপুর) গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র রায়ের ছেলে। তিনি বোর্ডহাট মহাবিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় নিজের বাড়ি থেকে এক আত্মীয়সহ মোটরসাইকেল যোগে কাহারোল উপজেলার মুটুনি হাটের উদ্দেশে রওনা হয়। পথের মাঝে রাত ৮টার দিকে ধুকুরঝাড়ী-কাহারোল সড়কের গিরিধরপুর এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাসংলগ্ন আমগাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান। এসময় পথচারীরা তাঁকে দ্রæত উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরল থানার উপপরিদর্শক এসআই অশ্বিনী রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ১০ দিন মেয়াদি ভিডিপি/টিটিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ গড়তে চাই —নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

দেশের ইতিহাসে প্রথম টিকা নিচ্ছেন নার্স রুনু

কাহারোলে গ্রামীণ জনপদে দূর্গার প্রতিমা তৈরীতে ব্যস্ত শিল্পীরা

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

বিরলে ফ্রি মেডিকেল ক্যাম্প

আইনজীবীদের সাথে আওয়ামীলীগ প্রার্থীর মতবিনিময়

দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক  সাধারন সভা ১৪ ফেব্রুয়ারী

দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ১৪ ফেব্রুয়ারী

পীরগঞ্জে বিশ্ব আদিবাসী দিবসে সম্প্রীতি মেলা

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন