Thursday , 7 July 2022 | [bangla_date]

বোচাগঞ্জে সৌখিনতা থেকে আজ দুম্বার খামার

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\
দিনাজপুরে এবার কোরবানীতে দেখা মিলবে বোচাগঞ্জের দুম্বা। এই নিয়ে আশা বাদ ব্যক্ত করেছেন বোচাগঞ্জ উপজেলার বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী ও দুম্বা খামারের মালিক আব্দুল হান্নান। তিনি বলেন, গতবারের ন্যায় আমার দুম্বা খামারের বেশ কিছু দুম্বা কোরবানীর জন্য প্র¯ু‘ত করা হয়েছে।
সৌখিনতা থেকে ভারতের রাজস্থান থেকে ৬টি দুম্বা এনে আব্দুল হান্নান পরম যতেœ লালন পালন করেন বর্তমানে তার খামারে দুম্বার সংখ্যা প্রায় অর্ধশতাধিক। মরু অঞ্চলের প্রাণী দুম্বা সঠিক ভাবে পরিচর্চা করলে যে কোন দেশে যে কোন জায়গায় খামার করে স্বাবলম্বি হওয়া সম্ভব। বোচাগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিল্পাঞ্চলের রামদাসপাড়ায় গড়ে ওঠা মেসার্স জহুরা ইন্ড্রাষ্ট্রিজের তত্বাবধানে দুম্বার খামারটি প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত খামারটি এক নজর দেখার জন্য প্রতিদিনই দুর দুরান্ত থেকে দর্শনার্থীরা ভীর করছেন।
বোচাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, মরু অঞ্চলের এসব প্রাণী যে কোন পরিবেশে সঠিক পরিচর্যার মাধ্যমে লালন পালন করা যায়। অনেকেই এটাকে বাণিজ্যিক ভাবে নিতে পারেন। বোচাগঞ্জের দুম্বার খামারটি অত্র এলাকার মানুষের কাছে একটি ব্যতিক্রমি খামার হিসেবে নজর কেড়েছে।
দুম্বা খামারের মালিক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান জানান, তিনি শখের বশতঃ দুম্বা গুলো লালন পালন করেছেন। পরবর্তীতে এটির পরিধি বাড়িয়ে একটি খামারে পরিণত করেন। আসছে পবিত্র ঈদুল আযহার কোরবানীর হাটে আমার খামারের দুম্বা দেখা যাবে। ইচ্ছে করলেই যে কেউ আমার খামারের দুম্বা কোরবানীর জন্য ক্রয় করতে পারবে। তিনি আশা প্রকাশ করেন এক একটি দুম্বা প্রায় লক্ষাধীক টাকায় বিক্রি হতে পারে । গত বছরও এই খামার থেকে দুম্বা কোরবানীর জন্য বিক্রয় করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যত দিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ —-নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ

রাণীশংকৈল পৌরসভায় আধুনিক গণশৌচাগার ও কসাইখানার উদ্বোধন!

বীরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

মালচিং পদ্ধতিতে নতুন জাতের তরমুজের চাষ, লাভের আশায় কৃষক

বোদায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

বোদায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

আনন্দমুখর পরিবেশে অরবিন্দ শিশু হাসপাতালের ৩৮তম বার্ষিক সাধারন সভা

এক শ্রেণীর মানুষ দূনীতি আর লুটপাটে ব্যস্ত –সাবেক সাংসদ হাফিজউদ্দীন

পীরগঞ্জ উন্নয়ন বাস্তবায়ন কমিটির সভা

দিনাজপুর সদরের গোপালপুর হাটে টমেটোর বাজারে কৃষকের হাসি

পঞ্চগড় আটোয়ারীতে কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডের ঈদের উপহার এবং ফলজ গাছ বিতরণ