Friday , 15 July 2022 | [bangla_date]

বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকের মৃত্যু

বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির অভ্যন্তরে তীব্র গরমে হিটস্ট্রোকে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খনির অভ্যন্তরে হাসপাতালে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
নিহত শ্রমিক সিরাজুল ইসলাম নবাব (৩৫) ফুলবাড়ী উপজেলার ঘুঘুমারী গ্রামের আইনুল হকের ছেলে। তিনি বড়পুকুরিয়া কয়লা উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান চীনা সিএমসি এক্সএমসির অধীনে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন কয়লা খনির ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী কামরুজ্জামান।
হার্টএটাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বড়পুকুরিয়া কয়লা খনির পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ।
খনি সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত শিফটে শ্রমিক সিরাজুল ইসলাস দায়িত্ব পালন করেন। ডিউটি শেষে খনির অভ্যন্তরে শ্রমিকদের থাকার বাসস্থানে তার রুমে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় অন্যান্য সহকর্মীরা তাকে খনির হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কমিউটিনিটি ক্লিনিকে সেবার মান উন্নয়নে পঞ্চগড়ে ডিপিএফ’র আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

বীরগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম মিঞা গ্রেফ’তার

বিরল-বোচাগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আ ন ম বজলুর রশীদ কালু

ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা ! আটোয়ারীতে একজন চিকিৎসক দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল !

দিনাজপুরে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সদর ইউএনও ফয়সাল রায়হান

সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিকদের বিক্ষোভ

রাণীশংকৈলে তারুণ্যের উৎসবে আনন্দ র‌্যালী

বীরগঞ্জে ডলার প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্বান্ত আবুল হোসেন আবুল হোসেন

রাণীশংকৈলে সরকারি খাদ্যগুদামে ধান দিতে অনীহা কৃষকদের

রাণীশংকৈলে সরকারি খাদ্যগুদামে ধান দিতে অনীহা কৃষকদের

পীরগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা : একই পরিবারের আহত ৭