Saturday , 2 July 2022 | [bangla_date]

সা¤প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময়-এমপি গোপাল

সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সা¤প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময়। যারা সরকারের ভাবমূর্তিকে বিনষ্ট করবার জন্য এই অপতৎপরতার সাথে লিপ্ত তাদের যথার্থ বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শিক্ষক নির্যাতনের চিত্র দেশের সকল সচেতন মানুষের বিবেককে নাড়া দিয়েছে। আজ সম্মিলিতভাবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে এই প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলে, শিক্ষকরা কোন ধর্মীয় সম্পূর্ণ তা দিয়ে শিক্ষকদের পরিচয় করা ঠিক নয়, তারা শিক্ষক। আর জাতি গঠনের কারিগররা লাঞ্ছিত হলে জাতি সামনের দিকে এগোতে পারে না।
শনিবার বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মো. রেজাউল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার মো. শাহিন আকতার, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ।
অনুষ্ঠানের শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি গোপাল

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আটোয়ারীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ইয়াবা সরবরাহ করতে এসে স্বামী-স্ত্রী আটক

পীরগঞ্জে এক রাতে ৩ গ্রামে অগ্নিকান্ড

সীমান্তে পূজা মন্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়ন মন্ডপ পরিদর্শনে রংপুর রিজিয়ন কমান্ডার

বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ঋণ প্রদানের সক্ষমতা অর্জন করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে কারফিউর অষ্টম দিনে সব কিছুই স্বাভাবিক, নাশকতার তিন মামলায় মোট গ্রেফতার-৩৫

ঠাকুরগাঁওয়ে ধ-র্ষণের সাথে জড়িতদের শা-স্তির দাবীতে মান-ববন্ধন

দিনাজপুরে কেবিএম কলেজে মাদকবিরোধী আলোচনা সভা

পীরগঞ্জ উপজেলার হাটপাড়া জ্ঞানগৃহ রেসিডেন্সিয়াল স্কুলে পঞ্চম,অষ্টম শ্রেণীর শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।।

দিনাজপুরে ৯ম ক্লেমন মুক্তা স্মৃতি অনুর্ধ-১৫ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন