Saturday , 2 July 2022 | [bangla_date]

সাম্প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১(বীরগঞ্জ – কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সাম্প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময়। যারা সরকারের ভাবমূর্তিকে বিনষ্ট করবার জন্য এই অপতৎপরতার সাথে লিপ্ত তাদের যথার্থ বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শিক্ষক নির্যাতনের চিত্র দেশের সকল সচেতন মানুষের বিবেককে নাড়া দিয়েছে। আজ সম্মিলিতভাবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে এই প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলে, শিক্ষকরা কোন ধর্মীয় সম্পূর্ণ তা দিয়ে শিক্ষকদের পরিচয় করা ঠিক নয়, তারা শিক্ষক। আর জাতি গঠনের কারিগররা লাঞ্ছিত হলে জাতি সামনের দিকে এগোতে পারে না।
শনিবার (২ জুলাই ২০২২) বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মো. রেজাউল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার মো. শাহিন আকতার, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ।
অনুষ্ঠানের শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি গোপাল

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দায়িত্বভার গ্রহণ পঞ্চগড় জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের

পীরগঞ্জে মহিলা কলেজ অধ্যক্ষের মাতার উন্তেকাল

হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার  চেয়ে বেশী রাজস্ব আদায়

হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী রাজস্ব আদায়

বীরগঞ্জ শ্রমিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরে মৌরি ফসল উৎপাদনের কলাকৌশলের মাঠ দিবস

পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

হরিপুর নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু

বীরগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

এই বাংলাদেশ স্মাট এবং উন্নত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ—নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বোচাগঞ্জে শীতের শুরুতেই উৎসবমুখর খেজুর বাগান