Saturday , 16 July 2022 | [bangla_date]

আটোয়ারীতে আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আলাউদ্দীনকে (৩২) আটক করেছে পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ। ১৫ জুলাই শেষ রাতে সুদূর বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকা হতে আলাউদ্দীনের শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করে সংশ্লিষ্ট এলাকার পুলিশের সহযোগিতায় আটোয়ারী থানা পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন আটোয়ারী থানার সাব ইনস্পেকটর মোঃ শাহীন আল মামুন। আলাউদ্দীন উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর ভূমি অফিস সংলগ্ন জনৈক মোঃ হাবিবুর রহমানের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে কিছু দুষ্কৃতকারী। আলোচিত এ হত্যাকান্ডে বিজ্ঞ আদালত ২১ আসামীর মধ্যে ৮ জনকে মৃত্যুদন্ড এবং বাকী ১৩ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে আটটি আপিল ও সাতটি জেল আপিল করেন আসামীরা। এসব আপিল ও ডেথ্ রেফারেন্সের শুনানি একসঙ্গে নিয়ে ২০১৭ সালের ৬ আগস্ট রায় দেন হাইকোর্ট।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনা বিস্তার রোধে উদ্বুদ্ধকরনে বীরগঞ্জ উপজেলা যুব শ্রমিক লীগের মাস্ক বিতরণ

পীরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলে ১৪টি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে হরিপুরে আগাম আমন ধান ঘরে তুলতে আনন্দে মুখ ভরা কৃষকদের

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের মির্জার সাক্ষাৎ

বীরগঞ্জে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈল পৌর জামাতের ইফতার

বীরগঞ্জের পল্লীতে রাতের আধাঁরে কালি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

দিনাজপুরে রক্তাদাতাদের নিয়ে ইফতার আয়োজন