Saturday , 2 July 2022 | [bangla_date]

আর্ট একাডেমির পুরস্কার বিতরণ

দিনাজপুরের মডেল আর্ট স্কুল দিনাজপুর আর্ট একাডেমি ও পেট্রা প্রোডাক্টস আয়োজিত নাট্য সমিতির মঞ্চে চিত্রংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
গতকাল শনিবার দিনাজপুর আর্ট একাডেমির সভাপতি মোঃ আব্দুল্লাহ ইসলাম (সবুজ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এ,এ সাঈদ রুবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতি জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, চিরিরবন্দর রং রেখা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা এম.জি রফিক, ঢাকা ব্যাংক লিমিটেড দিনাজপুরের ম্যানেজার এ,এন,এম আযম সোহরাব, পুলিশ ইন্সপেক্টর মোঃ শফিউল আলম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অঞ্জনা কর্মকার। প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, পড়াশোনার পাশাপাশি আমাদের সন্তানদের সৃজনশীল ছবি আঁকা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে হবে। মুক্তিযুদ্ধের, স্বাধীনতার চিত্র এবং গ্রাম বাংলার চিত্র, ভাষা আন্দোলন, শহীদ মিনারের ছবি আঁকা আমদের সন্তানদের শিখতে হবে। এতে তাদের হৃদয় দেশপ্রেম সৃষ্টি হবে। আর্ট শিল্পের মাধ্যমে আমাদের সন্তানদের মেধা ও মনন বিকাশের উন্নয়ন ঘটানো সম্ভব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পাকেরহটে রাস্তা দখল করে মাছ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো তেঁতুলিয়ার টিউলিপ বাগান

মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে দিনাজপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হলেন বীরগঞ্জ উপজেলা

ঠাকুরগাঁওয়ের কালমেঘ বারঢালীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত !

বীরগঞ্জে শ্রমিক দলের সাথে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলামের মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে জেলা আইন শৃংখলা কমিটির সভা

হরিপুরে এসএসসি-৯৯ ব্যাচের উদ্যোগে কম্বল বিতরণ

পীরগঞ্জে ২ কেজি গাজা সহ মাদক কারবারি গ্রেফতার

মধ্য রাতে প্রেমিকের ফোনে সাড়া দিতে গিয়ে গণধর্ষণে ছাত্রী

মধ্য রাতে প্রেমিকের ফোনে সাড়া দিতে গিয়ে গণধর্ষণে ছাত্রী

দেশের জনগণের মুখে হাসি ফোটানোই শেখ হাসিনার লক্ষ্য-এমপি গোপাল