Friday , 15 July 2022 | [bangla_date]

ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে: জিএম কাদের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
July 15, 2022 9:56 pm

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে। দেশের ঋণের পরিমাণ ১৬ লাখ কোটি টাকা। আগামীতে সুদসহ এই ঋণ পরিশোধ করতে হবে। তখন দেশের অবস্থা ভয়াবহ হতে পারে।

হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণে শুক্রবার (১৫ জুলাই) জুরাইন রেলগেটে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে অনেক মিল। করোনাকালে পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কার। আবার দশ বছর গৃহযুদ্ধ করেও দেউলিয়া হয়নি তারা। শুধু ঋণের বোঝা টানতে গিয়ে দেউলিয়া হয়েছে শ্রীলঙ্কা।

তিনি বলেন, শ্রীলঙ্কা ও বাংলাদেশে একই রাজনৈতিক বাস্তবতা। আর একারণেই বাংলাদেশে শ্রীলঙ্কার মতো ভয়াবহ পরিস্থিতি হতে পারে। দুটি দেশেই কোথাও জবাবদিহিতা নেই। এমন দেশের জন্য মুক্তিযুদ্ধ হয়নি। দেশের জন্য রাজা পেতে মুক্তিযুদ্ধে বীর শহীদরা জীবন দেননি। মুক্তিযুদ্ধ হয়েছে জনগণের প্রতিনিধি পেতে। কিন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা প্রতিনিধি পাইনি, পেয়েছি জনগণের রাজা।

জাপা চেয়ারম্যান বলেন, ঋণ নির্ভর বাজেট হয়েছে। বাজেটে খেটে খাওয়া মানুষের জন্য ও বেকারত্ব কমাতে কোনো বরাদ্দ নেই। গত বছরও লক্ষ্য অনুযায়ী ট্যাক্স আদায় হয়নি। এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী ট্যাক্স আদায় না হলে ঋণ করে কর্মকর্তাদের বেতন ভাতা দিতে হবে। ব্যাংকগুলোতে টাকা থাকবে না। ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে দেশ।

তিনি বলেন, দ্রব্যমূল্য বেড়েই চলছে। সরকারের নজর নেই। আমরা বলেছি ভর্তুকি দিয়ে হলেও নিত্যপণ্যের দাম সহনশীল মাত্রায় রাখতে হবে।

মেগা প্রকল্পের মাধ্যমে দেশ থেকে হাজার কোটি টাকা পাচার হচ্ছে অভিযোগ করে জিএম কাদের বলেন, আমরা আর কোনো মেগা প্রকল্পে চাই না। আমরা চাই, মানুষ যেন খেয়ে-পড়ে বাঁচতে পারে। মানুষ যেন হাসপাতালে গিয়ে সহজে সুচিকিৎসা পায়।

হুসেইন মুহম্মদ এরশাদ দেশপ্রেমিক নেতা ছিলেন এমন মন্তব্য করে তিনি বলেন, এরশাদ গণমানুষের শাসন প্রতিষ্ঠা করতে উপজেলা পরিষদ সৃষ্টি করেছিলেন। যদিও তার স্বপ্নের মতো উপজেলা ব্যবস্থা নেই। জনপ্রতিনিধিদের ক্ষমতা নেই উপজেলা ব্যবস্থায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামা মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা সম্পাদক জসিম উদ্দিন

বীরগঞ্জে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প

চলতি বছর প্রাথমিকের সব পরীক্ষা বাতিল

শারদীয় দূর্গাপূজা প্রতিমা বিসর্জনের আগে মেতে উঠে সিঁদুর খেলায়

ঠাকুরগাঁওয়ে আধুনিক হাসপাতালের ভেতরে বিক্রি হচ্ছে খোলা খাবার

দিনাজপুর-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সতন্ত্র প্রার্থী

টিকা নিতে অ্যাপসে নিবন্ধন করবেন যেভাবে

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের ওয়েব সাইট থেকে ২ মাস পর সরালো সাবেক প্রধানমন্ত্রীর ছবি

এলাকাবাসীর সহয়তায় মন্ডলপাড়া জামে মসজিদের কাজ সম্পন্ন