Wednesday , 6 July 2022 | [bangla_date]

কাহারোলে বাস চাপায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের কাহারোলে খলিল এন্টার প্রাইজ নামে যাত্রীবাহী বাস চাপায় মোঃ সাইদুর রহমান (৫৫)নামে এক ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) নিহত হয়েছেন।
সাইদুর রহমান কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের মোঃ আমিনুল ইসলামের ছেলে এবং জেলার পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত।
বুধবার সকাল ৭টায় দিনাজপুর-পঞ্চগড় সড়কের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ষোল মাইল আনাম জুট মিলের সামনে এ দুর্ঘনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে বীরগঞ্জ উপজেলা সদরে বসবাস করেন। বুধবার সকালে মটর সাইকেল যোগে বীরগঞ্জ হতে কর্মস্থল পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। পথে দিনাজপুর-পঞ্চগড় সড়কের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ষোল মাইল আনাম জুট মিলের সামনে খলিল এন্টার প্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দশমাইল হাইওয়ে পুলিশের ওসি এএমএম মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করলেও চালক ও সহকারী পলাতক রয়েছে।এ ব্যাপারে কাহারোল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বঙ্গবন্ধু জাতীয়  চাম্পয়িনশীপ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি

বঙ্গবন্ধু জাতীয় চাম্পয়িনশীপ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি

আওয়ামীলীগ সরকার যে কোন দুর্যোগে সব সময় সাধারণ মানুষের পাশে থাকে …….রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

আটোয়ারীতে নির্মানাধীন ব্রীজে মটরসাইকেল দুর্ঘটনা! দায়ভার নিবে কে ?

সময়-সুযোগ মত আসবেন নানা-নানির কবর জিয়ারতে তারেক রহমান, বললেন সমাজকল্যাণ মন্ত্রী

পীরগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

হাকিমপুরে পেঁয়াজ আমদানির খবরে কেজিতে দাম কমলো ১০ টাকা

আশ্রয়ণে ঘরপাবে এমন ভুমিহীন ও ছিন্নমূল মানুষদের তালিকা প্রস্তুতির সভা

বোচাগঞ্জে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে এক রাতে ৫ গরু চু’রি

সুবিধাবঞ্চিত ১৫০ শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ