Friday , 8 July 2022 | [bangla_date]

গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন

দুর্বৃত্তের গুলিতে আহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সকালে পশ্চিম জাপানের নারা শহরে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তার ওপর গুলি চালায় আততায়ী। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মারা যান।

নারা শহরের স্থানীয় দমকল বিভাগ জানায়, সময় সাড়ে ১১টায় নারা শহরের ইয়ামাতোসাইদাইজি স্টেশনের কাছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর নির্বাচনী প্রচারণার জন্য বক্তৃতা করছিলেন শিনজো আবে। এ সময় দুটি গুলির শব্দের পর মাটিতে লুটিয়ে পড়েন আবে। তার দেহ থেকে রক্তক্ষরণ হচ্ছিল বলে জানিয়েছে দমকল বিভাগ।

পুলিশ জানায়, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি পুলিশ।

২০০৬-২০০৭ সালে এবং ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শিনজো আবে। ২০২০ সালের ২৮ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু’র ম্যুরাল ভাঙচুর প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর-৪ আসনে সম্ভাব্য বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

একই জমিতে বিভিন্ন ফল বাগান করে বছরে আয় তিন লাখ টাকা

কোরবানীর বাজার কাপাতে আসছে ‘কালা পাহাড়’

দিনাজপুরের চার উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মা-মলায় আওয়ামীলীগ নেতা-কর্মীসহ ২৫জনকে আ-টক

পার্বতীপুরে অজ্ঞাত গাড়ী চাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

বীরগঞ্জে অতিদরিদ্র মাঝে ভ্যান, গরু ও ছাগল বিতরণ

কাহারোলে ইরি-বোরো ধানের জমিতে আগাছা পরিস্কার করছেন নারী কৃষি শ্রমিকেরা

মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের মাধ্যমে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে