Friday , 22 July 2022 | [bangla_date]

ঘোড়াঘাটে ট্রাক চাপায় নারী গৃহকর্মী নিহত

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে মালবোঝাই ট্রাকের চাপায় সালেহা বেগম নামে এক নারী গৃহকর্মী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটের বিরাহীমপুর গ্রামের গুচ্ছগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত গৃহকর্মী সালেহা বেগম (৬৭) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপির বিরাহীমপুর গ্রামের মৃত আব্দুল প্রামানিকের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ জানায়, ঘোড়াঘাটের রানীগঞ্জ গোহাটের পিছনে স্কুল শিক্ষক কালাম মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন সালেহা বেগম। প্রতিদিনের মতো শুক্রবার সকালে নিজ বাড়ি গুচ্ছগ্রাম থেকে ওই মহাসড়ক দিয়ে কাজ করার জন্য যাচ্ছিলেন। এসময় বিপরীত মুখ থেকে আসা মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এর সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, এ ঘটনায় ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়েচে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ইয়াবা টাপেন্টাডল ট্যাবলেট সহ একজন আটক

দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে অরবিন্দ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে ফলমুল বিতরণ

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ব ঘোষণা ছাড়াই ডায়ালাইসিস বন্ধ

রাণীশংকৈল স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেফতার-৫

উপশহর কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুলিশ লাইন একাদশ

কাহারোলে কাঁচা শাক-সবজির দাম কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তির ফিরে এসেছে

কলেজ ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বসালো দিনাজপুর সরকারি কলেজ শুভসংঘ

সরকার কৃষক ও কৃষিবান্ধব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের দিনাজপুর পৌর ও বীরগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন এবং অনুমোদন

বীরগঞ্জে করতোয়া কুরিয়ার সার্ভিসে কুমিল্লা থেকে আসলো ২৪ কেজি গাঁজা র‍্যাবের হাতে আটক -২