Wednesday , 13 July 2022 | [bangla_date]

ঘোড়াঘাটে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে এক শিক্ষকের বাড়ির দরজার তালা ভেঙ্গে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় বাড়িতে লোকজন ছিল না।
এতে বাড়িতে থাকা নীল রংয়ের ডিসকভার-১৩৫ মডেলের একটি মটর সাইকেল, স্বর্ণের অলংকার, নগদ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। মঙ্গলবার দুপুরের দিকে ঘোড়াঘাট থানার-১৫০ গজ পশ্চিমে কাজীপাড়া গ্রামে এ চুরি সংঘটিত হয়।
উপজেলা নুরজাহানপুর বে-সামরিক উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার প্রধান শিক্ষক আবু তাহের মোঃ মুরাদ বলেন, সকাল ১০ টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে নওগাঁর আত্রাইয়ে বিয়ের বাড়িতে যান। পরে বিকাল সাড়ে ৪ টার দিকে লোকে মারফত জানতে পারে তার বাড়িতে চুরি হয়েছে।
তিনি একই দিন সন্ধ্যার দিকে বাড়িতে এসে দেখে চুরি হয়ে যাওয়া মালামালের বিষয়ে গণমাধ্যম কে বলেন, চোরেরা একটি মটর সাইকেল, আলমারিতে রক্ষিত আনুমানিক ৪ ভরি ওজনের স্বর্ণের অলংকার, নগদ ৫০ হাজার টাকা সহ প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরির বিষয়ে তিনি ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চীনে উইঘুর মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড়ে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু

পঞ্চগড়ে ট্রেনে নাশকতা রোধে কাজ শুরু করেছে আনসার সদস্যরা রেলস্টেশন পরিদর্শন উপ মহাপরিচালক’র

শেখ হাসিনা সকল অপশক্তিকে রুখে দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের উপবৃত্তি প্রদান

জন্মাষ্টমী উৎসব সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিরলে সামাজিক ব্যধিরোধে উঠান বৈঠক

বীরগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মসূচি পালন

নিরাপদ ফসল উৎপাদন ও চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা পেলেন পঞ্চগড়ের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন

বীরগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরির প্রশিক্ষনের উদ্বোধন