Wednesday , 6 July 2022 | [bangla_date]

ঘোড়াঘাটে সহনীয় পর্যায়ে কোরবানি পশুর দাম

ঘোড়াঘাটে সহনীয় পর্যায়ে  কোরবানি পশুর দাম

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ ও পৌরসভা এলাকার বাগের হাটে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ বছর দেশী-বিদেশী জাতের গরুর যেমন ব্যাপক আমদানী রয়েছে, তেমনি ক্রেতার মাঝে ছাগলের চাহিদা রয়েছে ব্যাপক। তবে ক্রেতা বলেছেন গরু ছাগলের আমদানী বেশি থাকায় বাজার দাম রয়েছে সহনীয় পর্যায়ে। সামর্থ্য অনুযায়ী পছন্দের পশু কিনতে পেরে সন্তষ্ট ক্রেতারা। তেমনি ভাল দামে গরু বিক্রি করতে পেরে সন্তষ্ট বিক্রেতারাও।
সরেজমিনে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর রানীগঞ্জ কোরবানীর হাটে বড় আকারের গরুর তুলনায় মাঝারি আকারের অর্থাৎ ৩ মন ওজনের গরুর চাহিদা বেশি। এই সাইজের গরুর দাম ৬০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে রয়েছে। বড় আকারের গরু বা ৪ মণ ওজনের গরুর চাহিদা তুলনা মূলকভাবে কম।
সোমবার রানীগঞ্জ হাট থেকে ৬৫ হাজার টাকা দিয়ে গরু কিনেছেন নবাবগঞ্জের খাদেমুল। তিনি বলেন, ৩ মণের বেশি মাংস হবে, গরু-ছাগলের আমদানি বেশি থাকায় তিনি এ দামে গরু কিনতে পেরেছেন। ২ বছর আগেও এ ধরনের গরুর দাম ৮০ হাজার টাকার বেশি ছিল।
উপজেলার কশিগাড়ী গ্রামের মিন্টু তালুকদার বলেন, তিনি রানীগঞ্জ হাট থেকে ১১ কেজি ওজনের একটি খাশি কিনেছেন ৬ হাজার টাকায়।
বিরামপুর উপজেলার গরুর ব্যবসায়ী মিস্টার আলী বলেন, বর্তমান রানীগঞ্জ হাটে ৪০-৬০ হাজার টাকা দামের গরু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এ হাটে গত বৃহস্পতিবার সবচেয়ে বড় আকারে গরুর দাম উঠেছিল ৩ লক্ষ ১০ হাজার টাকা।
এ বিষয়ে সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন বলেন, উপজেলার রানীগঞ্জ হাট অত্র এলাকার মধ্যে একটি বৃহত্তম হাট। এখানে দুর দুরান্ত থেকে ব্যবসায়ীরা এসে ব্যবসা করেন। ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিংড়া ইউনিয়ন পরিষদ ও ইজারাদারদের পক্ষ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশ বরেণ্য ইতিহাসবিদ প্রফেসর ড.মুনতাসীর মামুনকে সংবর্ধনা

বীরগঞ্জে অনিয়মের দায়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বীরগঞ্জে পিবিবি এর এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

তেঁতুলিয়ায় আবারও ঘন কুয়াশা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দিন ধরে

হরিপুরে জমি জবর দখল ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তেঁতুলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত|| ওমর আলী সভাপতি, তহিদুল হক সম্পাদক

বোদায় ডাক্তারের অবহেলায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ

বোদায় ডাক্তারের অবহেলায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ

জেলগেটে শপথ নিলেন পীরগঞ্জের ইউপি সদস্য শাহজাহান আলী

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে করোনায় দরিদ্রদের মাঝে ত্রাণ দিলো সেনাবাহিনী