Thursday , 28 July 2022 | [bangla_date]

ঘোড়াঘাটে ৬ জুয়ারু আটক

ঘোড়াঘাটে ৬ জুয়ারু আটক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে চাতালের গদি ঘরে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৬ জুয়ারুকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বেগুনবাড়ী গ্রামের আব্দুল আলিমের চাতালের গদি ঘরে জুয়া খেলার সময় সরঞ্জামাদি সহ ৬ জুয়ারুকে আটক করে পুলিশ। এসময় সেখান থেকে ৪ বান্ডিল খোলা খেলার তাস, নগদ ৬৪ হাজার ৫৪৫ টাকা, তিনটি মোটরসাইকেল ও ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ মামুনুর রশিদ (৩৫), মোকসেদুল ইসলাম (৩৭), মহিদুল ইসলাম (৪৫) , আব্দুল মোতালেব (৩৪), শাকিল বাবু (৪০) ও আবু তাহের (৩০)।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনের মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও-৩ উপনির্বাচন: কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর অবমাননা মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ ও মানববন্ধন

দিনাজপুরে সড়ক অবরোধ করে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

উম্মুক্ত লটারীর মাধ্যমে পঞ্চগড়ে সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

আটোয়ারীতে পিরানহা মাছ বিক্রির অপরাধে মৎস্য ব্যবসায়ীকে অর্থদন্ড

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৮তম জেলা সম্মেলন অনুষ্ঠিত

হাবিপ্রবিতে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আটোয়ারীতে টিসিবি পণ্যের সাথে এবার যুক্ত হয়েছে চাল

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ

বিএনপি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাসী —–পথসভায় ডা. জাহিদ হোসেন