Friday , 8 July 2022 | [bangla_date]

চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে আটক ৮

চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে আটক ৮

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে ৮ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, গত ৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক পৌঁণে ৩টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলীবাজারের হাবিবুর রহমানের বাড়ির পাশে বাঁশঝাড়ে জুয়া খেলার সময় টহল পুলিশ হাতেনাতে ১৯ হাজার টাকাসহ ৮ জনকে আটক করে। এ ঘটনায় এস আই গোপাল চন্দ্র সরকার বাদী হয়ে থানায় জুয়া খেলা আইনে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতরা হলেন- হাবিবুর রহমান (৪৪), আনোয়ার হোসেন (৩৭), মো. মহিউদ্দিন (৩৫), মো. নুর ইসলাম (২৫), মো. আকতারুল (২০), দীপক চন্দ্র দাস (২৫), মো. আবু বক্কর ছিদ্দিক (২৫) ও হাবিবুল্লাহ হাবিব।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জানান, গতকাল ৮ জুলাই শুক্রবার তাদের বিরুদ্ধে মামলা পুর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সিরিজ জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

বীরগঞ্জে প্রতারক চক্রের মূলহোতা আটক

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন

খানসামায় আগুনে পুড়ল নগদ টাকাসহ ৮টি বাড়ি

কাহারোলে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দীন এর মৃত্যুতে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র শোক

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি ১১ জানুয়ারি

বীরগঞ্জে বার্ষিক এ. জি. এম সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী দেশের শীতার্ত মানুষের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জেলেখা জীবিত, রাণীশংকৈল সমাজ সেবা দপ্তরে তিনি মৃত

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত