Wednesday , 20 July 2022 | [bangla_date]

চিরিরবন্দরে দুই মুখওয়ালা বাছুরের জন্ম

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে একটি গাভী দুই মুখ বিশিষ্ট বাছুরের জ¤œ দিয়েছে। বাছুরটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভীড় করছে গাভী মালিকের বাড়িতে। এ ঘটনাটি গত ১৮ জুলাই সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আব্দুলপুর গ্রামে এমদাদুল হকের বাড়িতে দুই মুখ বিশিষ্ট বাছুরের জ¤œ হয়েছে।
গরুর মালিক মো. এমদাদুল হক বলেন, দীর্ঘদিন ধরে বাড়িতে ফ্রিজিয়ান জাতের গাভী গরুটি লালন পালন করে আসছি। গত সোমবার রাতে গরুটি একটি বাছুর প্রসব করেছে। বাছুরটির দুইটি মুখ রয়েছে। যা দেখতে অস্বাভাবিক। জন্মের পর থেকেই বাছুরটি সুস্থই আছে। তবে খাচ্ছে না । একটি দুই মুখ বিশিষ্ট বাছুরের জন্ম হয়েছে ঘটনাটি চাউর হলে দুর-দুরান্ত থেকে মানুষ ছুঁটে আসছে বাছুরটিকে এক নজর দেখার জন্য। এতে বাড়িতে ভিড় লেগেই আছে।
আব্দুলপুর গ্রামের সাখওয়াত হোসেন বলেন, সকালে শুনলাম এমদাদুল ভাইয়ের গরুর দুই মুখ বিশিষ্ট একটি বাছুর জন্মেছে। সেটা এখনো বেঁচে আছে। তাই দেখেতে এলাম।
ভেটেরিনারী পল্লী চিকিৎসক মোবাশ্বেরর আলী শাহ্ বলেন, আমি এ গাভীটিকে জার্সি জাতের ভ্রæণ দিয়েছিলাম। গত সোমবার রাতে আমি বাছুরটি খালাস করে বের করেছি। তখনই লক্ষ্য করেছি এটি দুই মুখ বিশিষ্ট একটি বাছুর। বাছুরটি জন্মের পর থেকে খাচ্ছে না। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ্ বলেন, ঘটনাটি আমি লোকমুখে শুনেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা ‌ সভা ও র্্যলী

মোটর মালিক সমিতির সম্পাদক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পার্বতীপুর থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ হাজার দুই শত জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ

দিনাজপুরে মাদক ব্যবসায়ী আটকসহ ফেন্সিডিল ও ফেন্সিগ্রিপ উদ্ধার

হরিপুরে “ঠাকুরগাঁও প্রবাসী কল‍্যান সংগঠনের” পক্ষ

বোচাগঞ্জে সত্যমানডাঙ্গী মন্দিরের দানবক্স ও মুর্তি চুরি

বাোচাগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষনের চেষ্টাঃ গ্রেফতার ১

রাণীশংকৈলে ইটভাটার ট্রাক্টরে পিষ্ট হয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র নিহত !

ঠাকুরগাঁওয়ে সেবা না পেয়ে ডিসি অফিসের হেল্পডেস্ক ভাঙচুরের অভিযোগ

পানির স্তর নিচে নামায় টিউবওয়েলে পানি নেই, জনজীবনে ভোগান্তি