Friday , 8 July 2022 | [bangla_date]

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় কিশোর নিহত

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় কিশোর নিহত

দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে চিরিরবন্দরের অধিকারীর পুল নামক স্থানে সড়ক দূর্ঘটনায় রাকিব হাসান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত রাকিব হাসান(১৪) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউপির রানীপুর গ্রামের মশিউর রহমানের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অধিকারীর পুল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটেছে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে রাকিব হাসান অপর আরেকজন দশমাইল থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিল। বাড়ি ফেরার পথে পথিমধ্যে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দরের তেঁতুলিয়া ইউপির অধিকারীর পুল নামক স্থানে একটি মাইক্রোবাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহী রাকিব হাসান ছিটকে পড়ে যায়। এ সময় একইদিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ১০ চাকার ড্যাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই রাকিব হাসান মারা যায়।
তেঁতুলিয়া ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কুপ্রস্তাব ও হয়রানির শিকার এক মহিলার অভিযোগ

পীরগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বীরগঞ্জে দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রারের পদ শূন্য থাকায় বিপাকে জমি ক্রেতা ও গ্রহিতা ,রাজস্ব হারাচ্ছে সরকার

কাহারােলে পারিবারিক কলহের কারনে স্ত্রীকে হত্যা করেছে ঘাতক স্বামী ও শাশুড়ি

বীরগঞ্জে সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন

৫ দিন ধরে নিখোঁজ হরিপুরের অটো চালক সাইফুল, পরিবারের আহাজারি

শেষ মুহূর্তে সরস্বতী প্রতিমায় রংতুলির আঁচড় খানসামায় প্রতিমা বিক্রির হাট

বিয়েতে হ্যাট্রিক, তবুও তারুণ্যে লাবণ্যে এখনো দীপ্ত শ্রাবন্তী

সারাদেশে করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ১৩৪, শনাক্ত ৬২১৪

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির জরুরী সভা অনুষ্ঠিত