Saturday , 16 July 2022 | [bangla_date]

ট্রাকের ধাক্কায় খানসামায় মোটরসাইকেল চালক নিহত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ ট্রাকের ধাক্কায় দিনাজপুরের খানসামা উপজেলা সদরে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
নিহত মোটরসাইকেল চালক জাকির হোসেন (২৬) উপজেলার গোবিন্দপুর গ্রামের একরামুল মেম্বার পাড়ার তফসের আলীর ছেলে ও আমতলী বাজারের ব্যবসায়ী।
শনিবার দুপুর একটার দিকে খানসামা ব্র্যাক শাখা অফিসের সামনের পাকা সড়কে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সাথে কথা বলে জানা যায়, মোটরসাইকেল চালক জাকির হোসেন খানসামা বাজার থেকে আমতলী যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যায়। পরে লোকজন এগিয়ে এসে প্রথম খানসামা উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে পরে অবস্থার অবনতি হলে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওসি খানসামা চিত্তরঞ্জন রায় বলেন, সড়ক দূর্ঘটনা রোধে সকলকেই সচেতনতা থাকতে হবে। এতে ক্ষতির হার কমবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদযাপন

বীরগঞ্জে চার্চ অব দ্যা ন্যাজ্যারিন ইন্টারন্যাশনাল মিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ

রাণীশংকৈলে সাংবাদিকের পিতার রাষ্ঠীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সাপাহারে খাস পুকুর ও কবরস্থান দখলকারী আতাউর এর বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত

হরিপুর উপজেলা খাদ্য কর্মকর্তাকে অপসারণের বদলে বদলী ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ

পীরগঞ্জের ব্যবসায়ী বিপুল ৭ দিনেও সন্ধান মিলেনি

লতা মঙ্গেশকরের বিদায়ে ক্রিকেট ও বলিউড তারকাদের শোক

হিলিতে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা

মহিলা কলেজের শ্রেণিকক্ষে বিয়ের মঞ্চ, ক্যাম্পাসে খাওয়াদাওয়া