Tuesday , 26 July 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রেমের টানে সাড়া দিয়ে ইতালিয়ান যুবক –বিয়ে করেছেন পছন্দের মেয়েকে

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,প্রেম-ভালোবাসা মাঝে মাঝে সত্যিই অন্ধ করে দেয় মানুষকে। তাইতো প্রেম মানে না কোন বয়স, কোন নিয়ম। সমাজ যতই বাঁকা চোখে তাকাক, কটু কথা শোনাক, প্রেমের কাছে সকল বাধাই তুচ্ছ। তাইতো প্রেমের টানে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এসেছেন ইতালিয়ান যুবক আলী শান্দ্র । ২৫ জুলাই তিনি বাংলাদেশে আসেন। এরপর পরিবারের সম্মতিতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খোকো পাড়া গ্রামের সাকরুস চন্দ্রের মেয়ে রতা (২০) এর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। প্রেমের টানে ইতালি থেকে ছুটে আসা যুবক আলী শান্দ্র (৪০) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খোকোপাড়া গ্রামের সাকরুুস চন্দ্রের কন্যা রতা ( ২০) কে বিয়ে করেছেন। ২৫ জুলাই রাতেই তাদের বিয়ে সম্পন্ন হয়। জানা যায়, রতা সনাতন ধর্মাবলম্বী হওয়ায় সনাতন ধর্মাবলম্বী অনুসারেই তাদের বিয়ে সম্পন্ন হয়। মোবাইলে প্রেম, ভালোবাসা, দেখাদেখি এরপর আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন। বিয়ের পরে রতা স্বামীর সাথে ইতালিতেই যাওয়ার কথা বলে জানায় রত্নার পরিবার। এদিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে ইতালিয়ান যুবককে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত বিপণন নিয়ন্ত্রণ আইন বিষয়ে পীরগঞ্জে অবহিত করণ সভা অনুষ্ঠিত

আটোয়ারী সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ

বীরগঞ্জে প্রতিপক্ষের বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন। অসহায় ফজিরের পরিবার দিশেহারা

চিরিরবন্দরে রেললাইনে পা আটকে গিয়ে ট্রেনের ধাক্কায় আনসার ও ভিডিপি সদস্যের মৃত্যু

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

নবাবগঞ্জে আবাসিক হোটেল থেকে পিকআপচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

পঞ্চগড়ে নার্স ও মিডওয়াইফদের দুই ঘন্টার প্রতিকী শাটডাউন পালিত

পীরগঞ্জ হাটপাড়ায় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বিরামপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলেন ভ্যানচালকেরা

পঞ্চগড়ে যৌ-ন হয়রানির অভিযোগে আ-টক শিক্ষক কা-রাগারে শিক্ষার্থীদের বি-ক্ষোভ মি-ছিল ও মান-বব-ন্ধন