Tuesday , 5 July 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটে স্থায়ী দোকানে টোল আদায়ের অভিযোগ —-ব্যবসায়ি মালিক সমিতির প্রতিবাদ সভা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গড়েয়া হাটের স্থায়ী দোকানে জোর পূর্বক টোল আদায়ের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ৪ জুলাই সোমবার রাতে গড়েয়া হাটের ধান হাটিতে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, নয়া গড়েয়া হাট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম লাভলু, গড়েয়া হাট ইজারাদার নারায়ণ চন্দ্র, গড়েয়া হাট সভাপতি ও গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রইছ উদ্দিন সাজু, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল, সমাজ সেবক রুহুল ইসলাম শাহ, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার মিয়া, সমাজ সেবক নুরুল হুদা, আব্দুল জলিল প্রমুখ। এ সময় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা অতিরিক্ত এ টোল প্রত্যাহারের জোর দাবি জানান। উল্লেখ্য, গড়েয়া হাটের বেশিরভাগ দোকান সরকারের কাছে লিজ নিয়ে এবং ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ও চৌকিদারী টেক্স প্রদান করে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিছু দোকান মালিক ইনকাম টেক্সও প্রদান করে আসছেন। এর পরও সপ্তাহের রবি ও বুধবারে হাট ইজারাদার দোকান প্রতি ২০ থেকে ৫০ টাকা তুলছেন। এরে প্রতিবাদ সভা করেন স্থানীয় ব্যবস্থায়ী গণ ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে বিএনপি বিক্ষোভ সমাবেশ

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু

ফুলবাড়ীতে ১৫০০ বিঘা জমিতে জলাবদ্ধতা, বছরে ক্ষতি সাড়ে ৭ কোটি টাকা

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে মহিলা কলেজ ও ডিএন ডিগ্রী কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

পীরগঞ্জে শতাধিক ঔষধি বৃক্ষ রোপন

পীরগঞ্জে ৩৩০ বোতল ফেন্সিডিল সহ একজন গ্রেফ্তার

বঙ্গবন্ধু পরিষদের জেলা সম্মেলন ও কাউন্সিল অধিবেশন এবং কমিটি গঠন সভাপতি ডাঃ আহাদ আলী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা  অফিসের কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ

পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অফিসের কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রেমের টানে সাড়া দিয়ে ইতালিয়ান যুবক –বিয়ে করেছেন পছন্দের মেয়েকে