Friday , 29 July 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অপহরনের ৯ দিন পেরিয়ে গেলেও শিশু তাসফিয়া উদ্ধার হয়নি

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় অপহরনের ৯ দিন পেরিয়ে গেলেও মোছা: তাসফিয়া আক্তার (১২) নামে এক মাদ্রাসা ছাত্রী উদ্ধার হয়নি। প্রথমে থানায় সাধারণ ডায়েরী ও পরে অপহরণের মামলা দায়ের করা হলেও এখনও তার সন্ধান দিতে পারেনি পুলিশ। মামলার বিবরণে জানা যায়, রানীশংকৈল উপজেলার কাশিপুর আরাজীচন্দন মালিবস্তির মো: সাহেব আলীর মেয়ে মহারাজা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী গত ২১ জুলাই সকালে বাড়ি থেকে নেকমরদের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোজাখোজির পর না পেয়ে রানীশংকৈল থানায় সাধারণ ডায়েরী করেন। ৩ দিন পর সাহেব আলী জানতে পারেন তার মেয়েকে ঐ দিন বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে ওঠার সাথে সাথেই মিঠু (২২) নামে এক যুবক দলবল নিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে ২৪ জুলাই তিনি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে রানীশংকৈল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় রানীশংকৈল উপজেলার কাদিহাট পাটশ্রী গ্রামের নজিরের ছেলে মো: মিঠু (২২), মো: শুভ (২১), মৃত আব্দুলের ছেলে মো: জিয়ারুল ইসলাম (৪৫), ইসলামের ছেলে মো: নাজিম (২০) রানীশংকৈল উপজেলার আরাজী চন্দনচহট টাঙ্গাগজ গ্রামের ইসলামের ছেলে মো: হাসিম (২০) কে আসামী করা হয়। ঐ শিশুর পিতা মো: সাহেব আলী বলেন, আমার মেয়েকে উদ্ধারের জন্য পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও মেয়ের কোন সন্ধান পাইনি। মামলার তদন্তকারী কর্মকর্তা রানীশংকৈল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ফনি ভুষণ রায় বলেন, ঐ ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশ তৎপর রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরে ট্রেনের জানালা দিয়ে মাথা বেরতে  সিগন্যালবারে ধাক্কা, কিশোর যাত্রী নিহত

দিনাজপুরে ট্রেনের জানালা দিয়ে মাথা বেরতে সিগন্যালবারে ধাক্কা, কিশোর যাত্রী নিহত

ঠাকুরগাঁয়ের হরিপুরে উপজেলা আওয়ামীলীগের নেতাকে আট’ক করেছে পুলিশ

পীরগঞ্জে গ্রামীন ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই ঃ ৪ যুবকের নামে মামলা

বীরগঞ্জ প্রসুতির মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিক ঘেরাও, ৩সদস্যের তদন্ত কমিটি গঠন

আনন্দ ভুবনে সুইমিংপুল উদ্বোধন

দিনাজপুরে তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা

পঞ্চগড়ে হতদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

বাল্যবিবাহ প্রতিরোধের মত বিনিময় সভায় সদর এসি ল্যান্ড দেশে সচেতনতার অভাবেই এখনো একান্ন ভাগ বাল্যবিবাহ হয়

উৎসবমুখর পরিবেশে বই বিতরণ নতুন বছরে নতুন বই পেল বীরগঞ্জের শিক্ষার্থীরা

ঐতিহ্যবাহী বৈশাখী মেলার উদ্বোধনে আবু তৈয়ব আলী দুলাল