Thursday , 14 July 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে গুচ্ছগ্রাম থেকে তৃতীয় লিঙ্গের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়ায় ঘর থেকে বৃষ্টি (৩৯) নামে এক তৃতীয় লিঙ্গের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) বিকালে তৃতীয় লিঙ্গদের জন্য নির্মিত ‘উত্তরণ আশ্রয়ণ’ গুচ্ছগ্রামের বৃষ্টির শয়ন ঘরের ছাউনির সরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ও ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সদর থানা পরিদর্শক (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ওসি কামাল হোসেন বলেন, বুধবার বিকালে খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী তৃতীয় লিঙ্গের সদস্যদের বরাতে তিনি আরও বলেন, গতকাল মঙ্গলবার বৃষ্টির সঙ্গে তার এক বান্ধবীর বাকবিতণ্ডা হলে একপর্যায়ে বৃষ্টিকে চড়-থাপ্পড় মারা হয়। এতে মন খারাপ করে হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানিয়েছে সেখানকার অন্যান্য সদস্যরা। এমনিতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেও বৃষ্টির লাশ কাটা ছেঁড়া করা হলে মরদেহ তারা নেবে না বলে আপত্তি জানান তৃতীয় লিঙ্গের অন্যান্য সদস্যরা।

ওসি বলেন, বর্তমানে এটি নিয়ে ধারণামূলক কোনো মন্তব্য করছি না। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ময়নাতদন্তের পরে সেখানকার তৃতীয় লিঙ্গেরা মরদেহ না নিয়ে গেলে আঞ্জুমান মফিদুলে লাশ দিয়ে দেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বাপাসা’র প্রতিবাদ সভা

ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভারতে করোনায় একদিনে ৫০ চিকিৎসকের মৃত্যু

ঝোপঝাড়ে মলত্যাগ সংবাদ প্রকাশে’ রাণীশংকৈলে ৩০ পরিবার পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের বাড়ী

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক মুকুল রানা নিহত

বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি নির্বাচন ঘোড়াঘাটে শিক্ষকদের মনোনয়ন ফরম উত্তোলন

ইউটিউবের সহায়তায় ড্রাগন ফল চাষ করে সাফল্য

বীরগঞ্জে জমি সংক্রান্ত মামলায় আটক -১

দিনাজপুরে সমৃদ্ধি ফাউন্ডেশনের আয়োজনে বেটার হোপ প্রজেক্টের আওতায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে গাছের চারা বিতরণকালে জেলা প্রশাসক