Friday , 8 July 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে দূর্লভ প্রজাতির রেড কোরাল উদ্ধার!

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় দুর্লভ প্রজাতির রেড কোরাল কুকরি সাপ উদ্ধার করা হয়। ৭ জুলাই বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজার এলাকা থেকে মৃত সাপটি উদ্ধার করে স্থানীয়রা।
জানা যায়, রাতে চোঙ্গাখাতা বাজার থেকে বাড়ি ফিরছিলেন মিলটন নামে স্থানীয় এক যুবক। রাস্তার পাশেই কিছু ছেলেকে একটি সাপ মারতে দেখে সে ঘটনাস্থলে ছুটে যেতেই সাপটির মাথায় ও শরীরে আঘাত করে তারা। এতে সাপটি মারা যায়। মিলটন সরকার বলেন, স্থানীয়রা বুঝতে না পেরে আতঙ্কে সাপটিকে আঘাত করে। গড়েয়া ইউপি চেয়ারম্যান রইসউদ্দিন সাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বন বিভাগের ঠাকুরগাঁও রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সফিউল আলম মন্ডল বলেন, বিষয়টি কেউ জানায়নি। যদি জীবিত থাকা অবস্থায় আমাদের জানানো হতো, তাহলে আমরা তাৎণিক গিয়ে সাপটিকে উদ্ধার করতে সম হতাম। যেহেতু মেরে ফেলা হয়েছে এখন আর কিছু করার নেই। তবে এ ধরণের সাপ ভবিষ্যতে দেখলে না মেরে বন বিভাগকে খবর দেওয়ার জন্য পরামর্শ দেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আগাম জাতের আমন ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা

বীরগঞ্জ প্রেসক্লাবে মনোরঞ্জন শীল গোপাল এমপির রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সেতাবগঞ্জে তালবীজ রোপনের শুভ উদ্বোধন

দিনাজপুরে পূর্বশত্রুতার জেরে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত

সাহসিকতা ও বীরত্বর্পূণ অবদানের জন্য বোদা থানার ওসি রাষ্ট্রপতির পিপিএম পদকে মনোনীত

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানসম্মত প্রাথমিক শিক্ষাদানে শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে

আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র বৃক্ষ রোপন অভিযান

জাতীয় স্কুল ক্রিকেটে শিরোপাজয়ীদের ফুল ও মিষ্টিমুখ করিয়ে বরণ

পেশাজীবী নারীদের নিয়ে দিনাজপুর মহিলা পরিষদের মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে ১০ দিনের উল্লেখযোগ্য উদ্ধার ও গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন !