Thursday , 7 July 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা অব্যাহত

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ৭ জুলাই বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ঐ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী। জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিআরটিসি ষ্ট্যান্ড এলাকার মেসার্স বিসমিল্লাহ লুব্রিকেন্টসকে ১ হাজার, একই এলাকার রহমত এন্ড বাবু ষ্টোরকে ১ হাজার ও মন্ডলপাড়া এলাকার নাজ হাসকিং মিল (মরিচ) কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেখা না করেই ফিরে গেলেন স্বজনরা. করোনা ভাইরাসের কারণে হয়নি সীমান্তে মিলনমেলা..

ঘোড়াঘাটের পথসভায় সারজিস আলম যে ভালো কাজ করে তাকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নিন

বোদায় দুঃস্থদের মাঝে শাড়ি লুঙ্গি সুন্নতি কাপড় বিতরণ

২০ বছর পর খানসামা উপজেলা যুবলীগের কাউন্সিল, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ

শীতের আগমন ঠাকুরগাঁওয়ে লেপ-তোষক বানাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা !

দিনাজপুরে দাড়িয়ে থাকা ভুট্টা বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

বিশ্বনবী শান্তি ও কল্যাণের প্রতীক —হুইপ ইকবালুর রহিম এমপি

বীরগঞ্জে আদিবাসীর জমি জবর দখল করায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কাহারোলে শতধা সমবায় সমিতি লিমিটেডের উদ্দ্যোগে  স্বদেশ ও প্রবাসীদের ঈদ পূনর্মিলনী

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কাহারোলে শতধা সমবায় সমিতি লিমিটেডের উদ্দ্যোগে স্বদেশ ও প্রবাসীদের ঈদ পূনর্মিলনী

পঞ্চগড়ে সাংবাদিকের ল্যাপটপ মোবাইল ফোনসহ নগদ অর্থ চুরি