Sunday , 24 July 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশ

ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক দুইদিন-ব্যাপী শিক্ষক-অভিভাবক সমাবেশ শেষে হয়েছে।
রবিবার ঠাকুরগাঁও সরকারি কলেজের একাডেমিক কাম-এক্সামিনেশন হল ভবনে অনুষ্ঠিত সমাপনী সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল জলিল।
এসময় তিনি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি কলেজে শিক্ষকদের নিয়মিত মনিটরিং, ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, পাঠদানে আধুনিক পদ্ধতির প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।
ঠাকুরগাঁও সরকারি কলেজ আয়োজিত সভায় শতাধিক-শিক্ষক-অভিভাবক অংশ নেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সরকারি কলেজে একাদশ শ্রেণিতে প্রতিবছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিনটি শাখায় মোট ৭৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়। বর্তমান অধ্যক্ষ যোগদানের পর থেকে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষাদানকে আরও যুগোপযোগী করার লক্ষ্যে শ্রেণিকক্ষ আধুনিকায়ন, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, মাল্টিমিডিয়া, ডিজিটাল হাজিরা চালুকরণ, সি সি ক্যামেরা স্থাপন, গ্রæপ ভিত্তিক গাইড শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক মনিটরিং, ক্লাসে ৭৫% উপস্থিতিসহ বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল জলিল বলেন যে, আমরা অভিভাবকদের কথা, পরামর্শ শুনেছি এবং সেগুলো আমলে নিয়ে বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের সার্বিক সুষম বিকাশ ও তাদের শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর উপহার বীরগঞ্জে জমি দখল মুক্ত করে ঘর নির্মাণ, সুফলভোগীদের মুখে হাসি

ঠাকুরগাঁওয়ে বিজিবি দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

নিয়োগ বাণিজ্য, অনি’য়ম ও দু’র্নীতির প্রতি’বাদে আটোয়ারীতে প্রধান শিক্ষকের বিরু’দ্ধে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে আমার দেশ প্রতিনিধিকে সম্মাননা প্রদান

আটোয়ারীতে বাংলাদশ স্কাউটস দিবস উদযাপন

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট দ্বিতীয় দিনে ২টি খেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ের দু’টি আসনের জন্য রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ঠাকুরগাঁওয়ে কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও সদর উপজেলার ২০টি ইউনিয়নের মনোনয়ন দাখিল

হিলিতে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা