Tuesday , 26 July 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

পঞ্চগড় ও তেঁতুলিয়া প্রতিনিধি\ পঞ্চগড়ে তেঁতুলিয়ায় ট্রাক চাপায় রাজু (৩২) নামের এক পাথর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের সর্দারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। নিহত রাজুর বাড়ি দিনাজপুর জেলায় বলে জানা গেছে। তিনি তেঁতুলিয়া সদর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে তার শ্বশুর আবু তাহের মজনুর বাড়িতে থেকে পাথর ব্যবসা করে আসছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়িতে দুপুরের খাবার খেয়ে মোটর সাইকেলে করে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে উঠছিলেন। এ সময় তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধাগামী একটি খালি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দূর্ঘটনায় পাথর ব্যবসায়ী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে এই প্রথম জয়নাল আবেদীন মিলনায়তনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করন সম্মেলন অনুষ্ঠিত হয়

বীরগঞ্জ পৌর‌ নির্বাচ‌নে নতুন ৩ জনসহ কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

নেকমরদ বাজারে আগুনে ২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ টাকা

ফের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চালু নতুন ট্যুরিস্ট ভিসায় ভারত যেতে পারবেন যাত্রীরা

দুনিয়ার মজদুর এক হও শ্লোগান নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনাজপুর জেলা শাখার বর্ধিত সভা

“হরিপুর উপজেলার ইতিহাস ও ঐতিহ্য” পর্ব(২) -অধ্যাপক করিমুল হক

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

যাত্রার ১০ দিন আগের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

তথ্য অধিকার বিষয়ক মত বিনিময় সভায় বক্তারা তথ্য দেওয়া বাধ্যতামূলক-তথ্য চাওয়াটাও নাগরিক দায়িত্ব

শিক্ষক বাতায়নে দেশসেরা কন্টেন্ট নির্মাতা বীরগঞ্জের সুলতানা রাজিয়া