Friday , 8 July 2022 | [bangla_date]

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে  টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদ-উল আজহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গতকাল শুক্রবার থেকে টানা ৮দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম খোলা থাকবে। সেই সঙ্গে সরকারি ছুটি ব্যতীত স্থলবন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রæপের সভাপতি হারুন-উর রশিদ জানান, আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ কারণে ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ৮দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ জুলাই থেকে বন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। এক চিঠির মাধ্যমে বিষয়টি ভারতীয় রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে অবহিত করা হয়েছে।
হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন খোলা থাকবে। ফলে পাসপোর্ট যাত্রীরা নিয়মিত যাতায়াত করতে পারবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাদক কারবারির কারাদণ্ড

বালিয়াডাঙ্গীতে ৫’শ পরিবারের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ

বালিয়াডাঙ্গীতে ৫’শ পরিবারের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ

তরুণ শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া ‘স্টুডেন্ট বøাড ডোনেট এসোসিয়েশেন এ পর্যন্ত ২০৫০জনকে বিনামূল্যে রক্ত প্রদান করেছে

দিনাজপুরে সরকারি বেসরকারি প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা

বুদ্ধিজীবী দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা

​জলবায়ু তহবিল ছাড়ে উন্নত দেশগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

খানসামায় জলাবদ্ধতা নিরসনে ক্যানেল সংস্কারের কাজ শুরু

দিনাজপুরে জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈ-মাসিক সভা

রাণীশংকৈল পৌর শহরে মশক নিধন ও ডিজিটাল সেন্টার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত