Monday , 25 July 2022 | [bangla_date]

দিনাজপুরে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ২৫০লিটার চোলাই মদ সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের শেখপুরা মহারাজার মোড় এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল ২৩ জুলাই রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের শেখপুরা মহারাজার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ খোকন হোসেন (২৬), গ্রাম- চর ঘোষপুর, থানা- পাবনা সদর, জেলা-পাবনা, এপি- সাং- কালীতলা সরদারপাড়া, থানা- কোতয়ালী, জেলা-দিনাজপুর কে ২৫০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ দেশীয় তৈরি চোলাই মদের গোপনে অবৈধভাবে ব্যবসা করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা- শিশু নিহত

রাণীশংকৈলে ইট ভাটায় খড়ির স্তুপ, পোড়ানোর অপেক্ষায়

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে শুধু একটি মানুষকে হত্যা করা হয়নি,বরং একটি জাতির স্বপ্নকে হত্যা করা হয়েছে — সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

এপেক্স ক্লাবের স্কুলিং সভায় এপেক্সিয়ান নাজমুল করিম ডলার সার্ভিস-সিটিজেনশীপ ও ফেলোশীপএই তিনটির মূলমন্ত্রে আর্ত-মানবতার কল্যাণে কাজ করতে হবে

ঠাকুরগায়ে দেশে প্রথমবারের মত সিলিকন উৎপাদন হচ্ছে

সুপারের ভুলে মাদরাসার শিক্ষার্থীর অনিশ্চিত দাখিল পরীক্ষা

পীরগঞ্জে জনগাঁও উচ্চ বিদ্যালয় ৫২ তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ক্রিয়া প্রতিযোগিতায় দেশসেরা চ্যাম্পিয়ন

বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে – শেখ হাসিনা  ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বললেন–  মামুনুল হক ,

বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে – শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বললেন– মামুনুল হক ,

কুমিল্লায় নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলরসহ নিহত ২

বীরগঞ্জে মেসার্স সূর্য্য এন্টার প্রাইজ সহ ৫ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা