Tuesday , 12 July 2022 | [bangla_date]

দিনাজপুরে ট্রাকের চাপায় পথচারী নিহত

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুর-রংপুর মহসড়কের দিনাজপুর সদরের গাপালগঞ্জ বাজারের কাছে ট্রাকের চাপায় নিহত হয়েছেন নুর আলম নামে এক পথচারী।
এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করায় প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল এবং পুলিশি হস্তক্ষেপে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত নুর আলম(২৮) দিনাজপুর সদর উপজেলার রামজীবনপুর গ্রামের মৃত আদর আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর থেকে দশমাইল অভিমুখী একটি দ্রæতগামী ট্রাক গোপালগঞ্জ বাজারের কাছে পথচারী নুর আলমকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন নুর আলম। এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে। ফলে প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে কৃষি প্রযুক্তি বিস্তারে কৃষকদের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন

হরিপুরে আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে ঘন কুয়াশা, বেড়েছে শীতের তীব্রতা, তিন’দিন ধরে দেখা মিলছে না সূর্যের

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশের কারিগর শিক্ষার্থীরা —-হুইপ ইকবালুর রহিম

প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিলেন সামাজিক সংগঠন আমরা করব জয়

তেঁতুলিয়ায় হাট-বাজারে মিলছে ১ মিনিটেই ট্রেড লাইসেন্স সেবা

হরিপুরের ডাঙ্গীপাড়া ইউনিয়নে এবার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই-ফইজুর রহমান কাদেরীকে

জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর পৌর কমিটির নাম ঘোষণা