Saturday , 2 July 2022 | [bangla_date]

দিনাজপুরে বিক্রির অপেক্ষায় ফ্রিজিয়ান ‘নবাব’

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানীর জন্য অনেক খামারী দেশী কিংবা বিদেশী জাতের ছোট-বড় গরু পালন করেছেন। এরমধ্যে এক খামারীর এক হাজার কেজী ওজনের ফ্রিজিয়ান জাতের ‘নবাব’ বিক্রির অপেক্ষায়। এই নবাব এর মুল্য ধরা হয়েছে ৭ লাখ টাকা।
বিশাল আকৃতির ফ্রিজিয়ান জাতের নবাব কে দেখতে ক্রেতা ও দর্শনার্থীরা প্রতিদিনই ভিড় করছেন দিনাজপুর শহরের কসবা এলাকার রাশেদ পারভেজ এর খামারে। ইতোমধ্যে ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক সাড়া পেলেও ন্যায্য দাম পেলেই বিক্রি করবেন তার নবাবকে।
খামারী রাশেদ পারভেজ দিনাজপুর সদর উপজেলার কসবা এলাকায় পারিবারিকভাবে গরু, ছাগল ব্যাবসায়িক উদ্দোগে পালেন করেন। ৩ বছর আগে ফ্রিজিয়ান জাতের একটি গরুর বাছুর কিনে খামারে নয়, নিজের বাড়িতেই বেড়ে উঠার গল্প বললেন।
তিনি বলেন, সন্তানের মতই বড় করা হয়েছে গরুটিকে। গভীর রাতে বাসায় কেউ ঢুকলে কঠিনভাবে হুংকার দেয় গরুটি। তাই আদর করে নাম রাখা হয়েছে নবাব। সম্পুর্ন দেশীয় খাবার যেমন, ছোলা, ঘাসসহ প্রাকৃতিক খাবার রাখা হয় প্রতিদিনের খাদ্য তালিকায়। প্রতিদিন ৫০০-৬০০টাকার খাবার খাওয়ানো হয়। এছাড়া পশু চিকিৎসক ও প্রাণীসম্পদ অফিসের পরামর্শ অনুযায়ী নিয়ন্ত্রনে রাখা হয়েছে নবাবের শরীরের তাপমাত্রা।
রাশেদ পারভেজ আরও জানান, গরুটিকে দেখতে প্রতিদিনই মানুষ ভিড় করছে। অনলাইনের মাধ্যমে অন্য উপজেলা থেকেও নবাবকে কেনার জন্য সাড়া পাওয়া যাচ্ছে। পরম যতেœ নবাবের লালন পালন বাসায় করা হয়েছে, তাই বাড়ি থেকেই শেষ বিদায় জানাতে চান খামারী রাশেদ পারভেজ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লাবীব মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈলের কৃতি সন্তান শাহাদতের মৃত্যু

বীরগঞ্জে জাতীয় ভোক্তা দিবস পালিত

বোচাগঞ্জে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে খামারী ও সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা

আটোয়ারীতে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, তিন ঔষধ ব্যবসায়ীর জরিমানা

দিনাজপুর থেকে বিদেশে রপ্তানী হচ্ছে পাটজাতপণ্য

রাণীশংকৈলে ২ ইটভাটা মালিককে কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

বোচাগঞ্জে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় নৌ প্রতিমন্ত্রীর