Saturday , 2 July 2022 | [bangla_date]

দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে টাইপ-১ ডায়াবেটিস কর্ণার উদ্ধোধন বাংলাদেশে সচেতনতার অভাবে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ছে —————-বৈজ্ঞানিক সেমিনারে জাতীয় অধ্যাপক প্রফেসর এ কে আজাদ খান

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুর ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে টাইপ-১ ডায়াবেটিস ডায়াবেটিস কর্ণার উদ্ধোধন করা হয়েছে।
গতকাল শনিবার দিনাজপুর ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে এ কর্ণার উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি জাতীয় অধ্যাপক প্রফেসর এ কে আজাদ খান।

এর আগে দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশন আয়োজিত নভো নরডিক্স এর অর্থায়নে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় পর্যটন মোটেল কনফারেন্স রুমে এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি জাতীয় অধ্যাপক প্রফেসর এ কে আজাদ খান বলেছেন, বাংলাদেশে প্রতিবছর ব্যাপক হারে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ছে। বর্তমানে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা ১কোটি ৩০লাখ। এর মধ্যে প্রায় ৬ হাজার টাইপ-১ ডায়াবেটিস রোগী আছে। চিকিৎসা সেবার অপ্রতুলতার কারনে টাইপ-১ ডায়াবেটিস প্রায়ই ভুল নির্ণয় করা হয়। পর্যাপ্ত স্বাস্থ্য সেবার অভাবে শিশুদের অকালে মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়।দেশে যেভাবে ডায়াবেটিক আক্রান্তদের সংখ্যা বাড়ছে তাদের চিকিৎসার কথা ভেবে এখন থেকেই সরকারকে পরিকল্পনা গ্রহন করতে হবে।

ওই সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ডায়াবেটিসের জন্য ওজন কমানো খাদ্যভাস পরিবর্তন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনসুলিন গ্রহনের প্রতি গুরুত্বরাপো করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। দিনাজপুর ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে টাইপ-১ ডায়াবেটিস চিকিৎসা সুবিধার্থে ডায়াবেটিস কর্ণার এর প্রয়োজনীয়তার কথা বলেন বিশেষজ্ঞরা।
সেমিনার ও কর্ণার উদ্বোধনে ছিলেন, ডায়াবেটিক রোগ বিষয় নিয়ে বক্তব্য রাখেন বারডেম এর পরিচালক প্রফেসর ডাঃ ফারুক পাঠান, নভোনরডিস এর জেনালের ম্যানেজার রাজর্ষীদেব সরকার, জেলা সিভিল সার্জন ডাঃ বোরহানুল ইসলাম সিদ্দিকী, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষক প্রফেসর ডাঃ মোমিনুল হক, সমিতির সাধারন সম্পাদক সফিকুল হক ছুটু। সেমিনারে সভাপতিত্ব করেন দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ।
বৈজ্ঞানিক সেমিনারে জেলার ৫০জন চিকিৎসকসহ,গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সংগঠনের দেড় শতাধিক প্রতিনিধি অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কোরবানীর বাজার কাপাতে আসছে ‘কালা পাহাড়’

হিলিতে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে অসহায় স্থানীয় ফেরিওয়ালা মহিলাদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান

বালিয়াডাঙ্গীর ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে ১০ গ্রামের মানুষের চলাচল

বালিয়াডাঙ্গী উপজেলা ইউএনওর নম্বর ক্লোন, ফোন করে চাঁদা দাবি !

দুদিনের ব্যবধানে ৫০ টাকা  বেড়েছে কাঁচামরিচের দাম

দুদিনের ব্যবধানে ৫০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম

হাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত স্টেকহোল্ডারগণের সভা

রাণীশংকৈলে সাংবাদিকের পিতার দাফন সম্পন্ন

বীরগঞ্জে কেন্দ্রীয় শিশু ফোরামের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শিক্ষক দিবস পালন