Saturday , 16 July 2022 | [bangla_date]

দিনাজপুর ভলিবল ফ্রেন্ডস এর আয়োজনে ঈদ পুনর্মিলনী প্রীতি ভলিবল ম্যাচ ও ক্রীড়া সংগঠককে সংবর্ধনা প্রদান

দিনাজপুর জেলা দলের সাবেক কৃতি ভলিবল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মুর্শেদুল ইসলাম মুর্শেদ কে লাল গালিচা সংবর্ধনা প্রদান করেছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও দিনাজপুর ভলিবল ফ্রেন্ডস এর সভাপতি সমীরণ ঘোষ।
শুক্রবার (১৫ জুলাই ২০২২) বিকেলে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানের স্পোর্টস ভিলেজে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ঈদ পুনর্মিলনী প্রীতি ভলিবল ম্যাচ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু। সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও দিনাজপুর ভলিবল ফ্রেন্ডস এর সভাপতি জেলা ক্রীড়া সংস্থার ভলিবল উপ কমিটির আহবায়ক সরিমণ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. রায়হানুল ইসলাম ও সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় মো. সামসুল আরেফীন।
সংবর্ধনা প্রদানকালে সাবেক কৃতি ভলিবল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মুর্শেদুল ইসলাম মুর্শেদ কে প্রথমে লাল গালিচা সংবর্ধনা শেষে তার গলায় ফুলের মালা পড়িয়ে দেন জেলা ভলিবল দলের অধিনায়ক মামনুর রশিদ মিম। এরপর তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভলিবল ফ্রেন্ডস এর সভাপতি সমীরণ ঘোষসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় সাবেক ভলিবল খেলোয়াড় মো. মতলুব আলী, মো. ইকবাল, রেজাউল হক মুকুল, বোরহান উদ্দিন, কামাল আশেকুল হাসান বাবলু, তহমিনুল আলম চৌধুরী লাল, সাজু, মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন। তাদেরকেও ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন ভলিবল ফ্রেন্ডস এর খেলোয়াড়বৃন্দ।
প্রীতি ভলিবল ম্যাচটি পরিচালনা করেন সাবেক ভলিবল খেলোয়াড় বোরহানউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনিস হোসেন দুলাল।
এর আগে সাবেক ভলিবল খেলোয়াড়গনের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে অর্ধেক দামে নিত্য প্রয়োজনীয় কাঁচামালের ভর্তুকি বাজার

রাণীশংকৈলে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

প্রথমবারের মত দিনাজপুরে শুরু হচ্ছে শিশু-কিশোর নাট্যৎসব

মেডিকেলে ভর্তির সুযোগ মেয়ের, খরচের চিন্তায় পড়েছেন ভ্যান চালক বাবা !

হিলিতে দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা

প্রয়াত জননেতা এম আব্দুর রহিম এর সহধর্মিনী মরহুমা নাজমা রহিম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সীমান্তে সৌহার্দপূর্ণ সহাবস্থান বজায় রাখতে ঐক্যমত বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর পর্যায়ে সমন্বয় সভা

ভিন্ন অধিদপ্তরে একিভূত করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন

পীরগঞ্জে বাজেট নীরিক্ষা কার্যক্রম পরবর্তী মতবিনিময় সভা