Friday , 8 July 2022 | [bangla_date]

ধর্মান্ধতা একটি সমাজের জন্য আতঙ্ক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, স্রষ্টার সান্নিদ্ধের পূর্ব শর্ত সৃষ্টির প্রতি ভালোবাসা প্রতিষ্ঠিত করা। সৃষ্টিকে ভালোবাসা সৃষ্টির পথে দায়িত্ব পালন করা এবং তার কোন সৃষ্টির প্রতি অন্যায় অবিচার না করা। প্রত্যেক ধর্মের মূল কথা যারা সাম্প্রদায়িকতার নামে বিভেদ সৃষ্টি করে তারা কোন ধর্মের প্রতি তাদের আনুগত্য আছে এটা প্রমাণ রাখে না। ধর্মান্ধতা একটি সমাজের জন্য আতঙ্ক। কিন্তু ধার্মিক ধর্মপ্রাণ মানুষ আমাদের নৈতিকতাকে বিকশিত করে একটি সমাজকে সুন্দর করে। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই দেশকে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেই তার দৃঢ় ঘোষণা রাষ্ট্র ধর্ম যার যার উৎসব সবার। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে প্রত্যেকটি ধর্মের মানুষ তার নিজের মতো করে তার ধর্মীয় আচার অনুষ্ঠান নির্দ্বিধায় পালন করছেন।
শুক্রবার (৮ জুলাই ২০২২) কাহারোল উপজেলার শ্রী শ্রী রাধা দামোদর নামহট্ট সংঘ (ইসকন) এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশিষ্ট ব্যবসায়ী নিতাই চন্দ্র রায়’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানার ওসি মো. রইছ উদ্দীন, তারগা ইউপি চেয়ারম্যান আ.স.ম মনোয়ারুজ্জামান, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আর্ন্তজাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা মনে রাখতে হবে প্রবীণরা সমাজের বোঝা নয়-সম্পদ

মাশরাফির দুই সন্তান করোনায় আক্রান্ত

দলুয়া হরে কৃষ্ণ আশ্রম মন্দির প্রাঙ্গণে দুইদিনব্যাপী শ্রীশ্রী. মহানাম যজ্ঞানুষ্ঠান

আটোয়ারীতে পাইপড ওয়াটার সাপ্লাই কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

ঘুষের অভিযোগে স্যানিটারি ইন্সপেক্টরের বদলি বাতিল, তদন্তে তিন সদস্যের কমিটি

পঞ্চগড়ে তিন উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণ ভোট, উপস্থিতি কম

ঠাকুরগাঁও আদালতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ২১ জন আইনজীবী নিয়োগ

রাণীশংকৈল হাসপাতালে অক্সিজেন কনসেনটার দিলো ই্এসডিও

তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

বীরগঞ্জে বিভিন্ন এলাকায় জুয়ার আসরগুলোর প্রভাবে নিঃস্ব অনেক পরিবার

বীরগঞ্জে বিভিন্ন এলাকায় জুয়ার আসরগুলোর প্রভাবে নিঃস্ব অনেক পরিবার