Saturday , 16 July 2022 | [bangla_date]

নওপাড়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মোড়ের উদ্বোধণ করলেন শ্রী মৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ

নওপাড়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মোড়ের উদ্বোধণ করলেন শ্রী মৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ

শনিবার বিরল উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়ন পরিষদের অর্ন্তগত ফুলবাড়ী হাট নওপাড়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মোড় এর উদ্বোধন করলেন প্রধান অতিথি রামকৃষ্ণ আশ্রম ও মিশন দিনাজপুরের অধ্যক্ষ শ্রী মৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ ও উদ্বোধক ৪নং শহরগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াহেদ আলী।
নওপাড়া ফুলবাড়ীহাট নওপাড়া রামকৃষ্ণ সেবাশ্রম এর সভাপতি ডাঃ মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অজয় চ্যার্টাজী, প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়। স্বাগত বক্তব্য রাখেন শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক অমৃত চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা অতুল চন্দ্র দেব নাথ। উদ্বোধক হিসেবে ৪নং শহর গ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াহেদ আলী বলেন, নওপাড়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম দীর্ঘদিন ধরে শ্রী রামকৃষ্ণের দিক্ষিত ভক্তরা পূর্জা অর্চনা করে আসছে। তাদের দীর্ঘদিনের দাবী ছিল এই মোড়ের নামকরণ যাতে শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মোড় হয়। সেই দাবী আজ পূরণ হচ্ছে। সেবাশ্রমের সভাপতি ডাঃ মনোরঞ্জন রায় বলেন, শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে পূর্জা অর্চনার পাশাপাশি শ্রী রামকৃষ্ণ অনাত আশ্রম আমরা পরিচালনা করছি। বর্তমানে সমাজকল্যান মন্ত্রনালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানা শির্ষক বরাদ্দ দিয়ে এই অনাথ আশ্রম চলছে। প্রধান অতিথি অধ্যক্ষ শ্রী মৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ বলেন, শিবজ্ঞানে জীব সেবা মানুষকে ভালোবাসতে শেখায়। আমরা সেই ব্রত নিয়ে শ্রী রামকৃষ্ণের আদর্শ ধারণ করতে চাই। বিশেষ অতিথি হিসেবে অজয় চ্যাটার্জি বলেন, এই সেবাশ্রম এর মাধ্যমে আমাদের প্রজন্ম সন্তানরা শ্রী রামকৃষ্ণ দেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্ন্দুর সমাজ গড়ার পথ রচনা করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ

ইন্টারন্যাশনাল ইয়্যুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন বীরগঞ্জের জুবায়ের

বীরগঞ্জে দুর্বৃত্তের হামলায় স্ত্রীসহ নৈশ্যপ্রহরী আহত

পীরগঞ্জে আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

বাংলাবান্ধায় স্থলবন্দরে সকালে লোড-আনলোড বন্ধ রেখে শ্রমিকদের কর্মবিরতি, দুপুরে সমঝোতা

পরিচয়হীন ১ শ ষাট অনাথ শিশুকে দুধ চিতই পিঠা খাওয়ালেন মানবিক তরুণ সমাজসেবক আহসান

আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির ১ হাজার শীতবস্ত্র বিতরণ

রানীশংকৈলে ‘বিশ্ব মা দিবসে’ মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

বীরগঞ্জ বিএনপির বিক্ষোভ ও সমাবেশে পুলিশের বাঁধা