Tuesday , 26 July 2022 | [bangla_date]

নবাবগঞ্জের ভেজাল গুড়ের কারখানায় অভিযান তিন প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা ও ভেজাল গুড় নষ্ট করা হয়

দিনাজপুরের নবাবগঞ্জের কয়েকগ্রামে যত্রতত্র গড়ে উঠেছে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরীর কারখানা। অধিক লাভের আশায় আখের রসের সাথে চিনি ও রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে এই গুড়। আর এইসব সেই গুড় যাচ্ছে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ বিভিন্ন এলাকায়।
রেগুলার মনিটরিং এর আওতায় নবাবগঞ্জের ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
গতকাল সোমবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানান, রেগুলার মনিটরিং এর আওতায় অবৈধ ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি প্রতিষ্ঠানের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং জব্দ করা সব ভেজাল গুড়ের চারি ভেঙ্গে দেয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরে ট্যাংক লরি বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত-২

পীরগঞ্জে হোপ লেটার আই সিটি প্রকল্পের সমাপনী ও সনদ বিতরণ

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রে-ফতার

পীরগঞ্জে নির্বাচনী সহিসংতায় ১৪৬৭ জনের বিরুদ্ধে ৩টি মামলা

চা পাতার আড়ালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পরিবহনে একজনকে আটক

পদ্মাসেতুর সফল নির্মাণকে সইতে পারলেন না বেগম খালেদা জিয়া -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে বাজার মনিটরিং করলেন উপজেলা প্রশাসন

দিনাজপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ে  বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

দিনাজপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

খানসামা উপজেলা আ’লীগ কার্যালয় এখন গণশৌচাগার !

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যেগে হত-দরিদ্রদের মধ্যে বিশুদ্ধ পানি নিশ্চিত করণ শীর্ষক বার্ষিক শিখন কর্মশালা