Wednesday , 27 July 2022 | [bangla_date]

নবাবগঞ্জে ল্যাম্বের বাৎসরিক অগ্রগতি বিষয়ক অবহিতকরণ সভা

নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে বে-সরকারী সংস্থা ল্যাম্বের বাৎসরিক অগ্রগতি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে তার সভা কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারী কর্মকর্তা জন প্রতিনিধি শিক্ষক গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক এনজিও প্রতিনিধি এবং কিশোর-কিশোরী অংশ গ্রহন করেন। এ্যাডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন(এসিটি) প্রজেক্ট,সিএইচডিপি ল্যাম্বের আয়োজনে ও ল্যাম্ব হেলথ-ইউকে’র সহায়তায় অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। সভায় সংস্থার প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রমের ফলাফল উপস্থাপন করেন। উপস্থাপনে তিনি জানান কর্ম এলাকায় গত জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত ১৫০টি বাল্য বিয়ে হয়েছে। এর মধ্যে ৩ জন কিশোর ও ১৪৭ জন কিশোরী রয়েছে। উপজেলা প্রশাসন কমিউনিটি লিডার ধমীর্য় লিডার ইউ,পি সদস্য আন্টি ও বাল্য বিয়ে প্রতিরোধ কমিটির সহায়তায় ৭০ জনের বাল্য বিয়ে প্রতিরোধ করা হয়েছে । এর মধ্যে ১ জন কিশোর ও ৬৯ জন কিশোরী রয়েছে। তিনি আত্মহত্যা ধর্ষণ ধর্ষনের চেষ্টা সহ যৌনহয়রানীর চিত্রও তুলে ধরেন। সংস্থাটি ২০২০ সালের ১ জানুয়ারী থেকে ৩ বছরের জন্য কিশোর-কিশোরীদের মধ্যে মানসিক স্বাস্থ্য ও মনো সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। সভা শেষে সংস্থার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ৪৮ জন শিক্ষা জীবন থেকে ঝরে পড়ার ঝুকিতে থাকা এবং মানসিক স্বাস্থ্য ঝুকিপূর্ণ কিশোরীদের মাঝে জনপ্রতি ১৫০০ টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিশিষ্ট সংগীত শিল্পী ও নবরূপীর সাবেক সংগীত সম্পাদক আবু সাঈদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম আব্দুর রহিম এর সহধর্মিনী মরহুমা নাজমা রহিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পীরগঞ্জে সাংবাদিকের পিতার ইন্তেকাল

পীরগঞ্জে উম্মুক্ত বাজেট শেয়ারিং কর্মশালা

মুনসুর আলম আর নেই

গ্রীষ্মে ফের বাড়তে পারে করোনা, প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা

নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে  যুবকের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

অসহায় মানুষের পাশেই  আছেন প্রধানমন্ত্রী     -মনোরঞ্জন শীল গোপাল এমপি

অসহায় মানুষের পাশেই আছেন প্রধানমন্ত্রী -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে দুইশত ছিন্নমুলের মাঝে কম্বল বিতরণ